1. baiozidkhan@gmail.com : admin_bizp :
টানা চারদিন ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

টানা চারদিন ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার (১ অক্টোবর) থেকে টানা চার দিন দেশের ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ১ অক্টোবর সরকারি নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে আরেক দিনের ছুটি। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে চার দিন বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজারসহ আর্থিক খাতের সব ধরনের কার্যক্রম। তবে এটিএম, সিআরএম ও মোবাইল ব্যাংকিং চালু থাকবে।

মঙ্গলবার এক নোটিশে ইসলামী ব্যাংক জানিয়েছে, আগামী ১ ও ২ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি। এই দিনগুলোতে ইসলামী ব্যাংকের সব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রম বন্ধ থাকবে। তবে এটিএম বা সিআরএম, সেলফিন, এমক্যাশ ও আই-ব্যাংকিংয়ে ব্যাংকিং-সেবা যথারীতি চালু থাকবে।

উল্লেখ্য, ছুটি শেষে আগামী রবিবার (৫ অক্টোবর) থেকে যথারীতি ব্যাংকিং কার্যক্রম শুরু হবে। ওই দিন সকাল ১০টা থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com