1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিশ্ববাজারে সোনার দামের নতুন ইতিহাস - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

বিশ্ববাজারে সোনার দামের নতুন ইতিহাস

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বিশ্ববাণিজ্য ডেস্ক: বিশ্ববাজারে সোনার দাম নতুন ইতিহাস গড়েছে। গতকাল মঙ্গলবার এই প্রথম প্রতি আউন্স সোনার দাম চার হাজার ডলার ছুঁয়েছে। ভূরাজনৈতিক অনিশ্চয়তা, বিশ্ব অর্থনীতির ধীরগতি, যুক্তরাষ্ট্রে নীতি সুদ কমার সম্ভাবনা। সব মিলিয়ে এই নিরাপদ সম্পদের দিকে বিনিয়োগকারীদের ঝোঁক বেড়েছে। চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ৫১ শতাংশ।

বিশ্লেষকেরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা বেড়ে যাওয়া, স্বর্ণনির্ভর এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ বৃদ্ধি, মার্কিন ডলারের দুর্বলতা, খুচরা বিনিয়োগকারীদের আগ্রহ। এসব কারণে সোনার দামের এই উল্লম্ফন। বাণিজ্যযুদ্ধ ও ভূরাজনৈতিক টানাপোড়েন বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনাকে বেছে নিচ্ছেন। ফলে ১৯৮৬ সালের পর চলতি বছরের প্রথম প্রান্তিকে সোনার দাম সবচেয়ে বেশি হারে বেড়েছে। খবর সিএনএনের

এদিকে বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও সোনার দাম বাড়ছে। গতকাল মঙ্গলবার আবার সোনার দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার দেশের ইতিহাসে এই প্রথম সোনার দাম দুই লাখ টাকা ছাড়ায়।

জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, দাম বাড়ার পর দেশের বাজারে আজ বুধবার থেকে ভালো মানের এক ভরি, অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা সোনা কিনতে খরচ করতে হবে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকায় বিক্রি হবে।

অর্থনীতিবিদদের মতে, কম সুদের হার ও অনিশ্চিত অর্থনৈতিক পরিবেশে সোনার দাম সাধারণত বেড়ে যায়। দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতির বিরুদ্ধে সোনা নির্ভরযোগ্য রক্ষাকবচ হিসেবে বিবেচিত। কেননা, মূল্যস্ফীতি বাড়লেও সোনার দাম কমে না।

এদিকে যুক্তরাষ্ট্রে শাটডাউন থাকায় ব্যবসায়ী ও নীতিনির্ধারকেরা এখন সরকারি অর্থনৈতিক তথ্য পাচ্ছেন না। ফলে বিনিয়োগকারীরা বিকল্প উৎস থেকে তথ্য সংগ্রহ করে ফেডারেল রিজার্ভের পরবর্তী পদক্ষেপ অনুমান করার চেষ্টা করছেন। বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী ২৮-২৯ অক্টোবরের বৈঠকে ফেডারেল রিজার্ভ সুদের হার ১ চতুর্থাংশ পয়েন্ট কমাতে পারে। শুধু তাই নয়, ডিসেম্বরেও তারা নীতি সুদহার কমাতে পারে।

এদিকে বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস গত সোমবারের পূর্বাভাসে সোনার দাম আরও বাড়বে বলে জানিয়েছে। ২০২৬ সালের ডিসেম্বর মাসের জন্য তাদের পূর্বাভাস ৪ হাজার ৩০০ ডলার থেকে বাড়িয়ে ৪ হাজার ৯০০ ডলার করেছে।

চীনের কেন্দ্রীয় ব্যাংকও সেপ্টেম্বরে টানা একাদশ মাসের মতো তাদের রিজার্ভের জন্য সোনা কিনেছে বলে জানা গেছে।

গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, গতকাল বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ১ দশমিক ৩৮ শতাংশ বা আউন্সপ্রতি ৫৪ দশমিক ৬৩ ডলার। গত এক মাসে বেড়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ বা আউন্সপ্রতি ৩০৮ দশমিক ৯৭ ডলার। গত ছয় মাসে সোনার দাম বেড়েছে ২৮ দশমিক ২১ শতাংশ বা ৮৬৯ দশমিক ৪৪ ডলার। গত এক বছরে বেড়েছে ৫১ দশমিক ৫২ শতাংশ বা আউন্সপ্রতি ১ হাজার ৩৪৩ দশমিক ৭২ ডলার।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com