1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মুনাফা করেও শেয়ারহোল্ডারদের বঞ্চিত লংকাবাংলা ফাইন্যান্সের - Business Protidin
শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি নাবিল মুস্তাফিজুর রহমান শেয়ার ছেড়ে ১৬১ কোটি টাকা তুলবে প্রিমিয়ার সিমেন্ট শেয়ার হোল্ডারদের ৬ কোটি টাকা মুনাফা দেবে সেনা ইনস্যুরেন্স শেয়ার কারসাজিতে জড়িত ৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা ব্যাংক কর্মকর্তাদের প্রতিবাদে আটকে গেলো ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রোটেক্টিভ ইসলামী লাইফ ও ফারিস্তা রিটেইল এজির সমঝোতা চুক্তি বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা টিসিবির ছোলা-খেজুরসহ ৫ পণ্য বিক্রি শুরু কাল অনলাইনে আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহারে সতর্কবার্তা ফেব্রুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দেওয়া যাবে ২২ তারিখ পর্যন্ত

মুনাফা করেও শেয়ারহোল্ডারদের বঞ্চিত লংকাবাংলা ফাইন্যান্সের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: শাস্তির আওতায় আসছে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স। শেয়ারহোল্ডারদেরকে বঞ্চিত করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ব্যবসায় কোন লভ্যাংশ ঘোষণা করেনি। এর মাধ্যমে ৭০ শতাংশের বেশি মুনাফা সংরক্ষিত মুনাফায় (রিটেইন আর্নিংস) রাখা হবে। যে কারনে কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর নতুন আইন অনুযায়ী অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।

এদিকে ২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রাখা হয়।

জানা যায়, লংকাবাংলা ফাইন্যান্সের ২০২৪ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ০.৫১ টাকা হিসাবে ২৭ কোটি ৪৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করেনি। এর মাধ্যমে মুনাফার শতভাগ সংরক্ষিত মুনাফায় (রিটেইন আর্নিংস) রাখা হবে।

মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে রিটেইন আর্নিংসে রাখতে চাওয়া ২৭ কোটি ৪৮ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ২ কোটি ৭৫ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে লংকাবাংলা ফাইন্যান্সকে।

উল্লেখ্য লংকাবাংলা ফাইন্যান্সের বর্তমানে ৫৩৮ কোটি ৮৪ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৬.৪৫ শতাংশ। বুধবার (১৫ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৪.৪০ টাকায়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com