1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিএসআরএম ও বিএসআরএম স্টিলসের লভ্যাংশ ঘোষণা - Business Protidin
শিরোনাম :
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার

বিএসআরএম ও বিএসআরএম স্টিলসের লভ্যাংশ ঘোষণা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেড ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি দুটি আলোচিত বছরের জন্য বিএসআরএম স্টিলস সাধারণ শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড সাধারণ শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

রোববার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসআরএম স্টিলস: সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৩ টাকা ৭৭ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১০ টাকা ১০ পয়সা।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৯ টাকা ৪৪ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৬ টাকা ৩২ পয়সা।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯০ টাকা ৫২ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

বিএসআরএম: সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২০ টাকা ৫৭ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১৪ টাকা ৪৮ পয়সা।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪৩ টাকা ৮১ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৩ টাকা ৪৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬৬ টাকা ৭৯ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর, বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com