1. baiozidkhan@gmail.com : admin_bizp :
দেশে একমাত্র মুনাফাকারী ব্যাংক বাংলাদেশ ব্যাংক: বিটিএমএ সভাপতি - Business Protidin
শিরোনাম :
প্রথম দিনেই টাকা তোলার আবেদনের হিড়িক সম্মিলিত ইসলামী ব্যাংকে জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ কোটি টাকা ৪৬ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো পরিচালক পদে বিএসইসির ১৩ কর্মকর্তার পদোন্নতি বিদেশ ভ্রমণের আগে বীমা করেন সিঙ্গাপুরের ৮৬% মানুষ আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, খসড়া বিধিমালা অনুমোদন জেনিথ লাইফের বীমা সেবার আওতায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহরা মূল টাকা মিললেও মুনাফা পাবেন না ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা

দেশে একমাত্র মুনাফাকারী ব্যাংক বাংলাদেশ ব্যাংক: বিটিএমএ সভাপতি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশে ব্যাঙের ছাতার (মাসরুম ব্যাংক) মতো ব্যাংক হয়েছে। রাস্তায় রাস্তায় ব্যাংক। কিন্তু বাংলাদেশ ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক মুনাফা করেনি বলে মন্তব্য করেছেন বস্ত্রকলের মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

মঙ্গলবার (২১ অক্টোবর) গুলশানে একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ইম্পারেটিভ ফর সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্টস শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

শওকত আজিজ রাসেল বলেন, এতগুলো ব্যাংক হয়েছে এসব ব্যাংকের প্রয়োজনের ভিত্তিতে গড়ে উঠেনি; রাজনৈতিক বিবেচনায় গড় উঠেছে। এতে পুরো ব্যাংকখাতে কস্ট অব ফান্ড বাড়িয়েছে। পরিবর্তিত অবস্থায় একটি পক্ষ পালিয়ে যাওয়ার পর বাড়তি কস্ট অব ফান্ড আমাদের ওপর থেকে তুলে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধে ড. আশিকুর রহমান চৌধুরী বলেন, দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা না থাকার পেছনে প্রধান কারণ ব্যাংক কোম্পানি আইন ও আইনের প্রয়োগে ব্যর্থতা। যা বাণিজ্যিক ব্যাংকগুলোতে পারিবারিক আধিপত্যকে অনুমোদন করেছে, আর্থিকখাতের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরকারি হস্তক্ষেপ বাংলাদেশ ব্যাংকের পরিচালনার ক্ষেত্রে বাধাগ্রস্ত করে উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ, বাজেট এবং বোর্ড গঠনের ওপর নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের স্বকীয়তাকে খর্ব করে। কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীনতা দিতে এই নিয়ন্ত্রণও সরকারের হাত থেকে ছাড়তে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com