1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ব্যবসা সম্প্রসারণে বড় বিনিয়োগে যাচ্ছে স্কয়ার ফার্মা - Business Protidin
শিরোনাম :
তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ

ব্যবসা সম্প্রসারণে বড় বিনিয়োগে যাচ্ছে স্কয়ার ফার্মা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি তার কারখানা সম্প্রসারণ ও আধুনিকায়ন (বিএমআরই) করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও কোম্পানিটি মূলধনী যন্ত্রপাতি আমদানি করবে। ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি রাখতে কিনবে কারখানার জমি।

বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা স্টক একচ্ঞ্জে সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বিদ্যমান কারখানা সম্প্রসারণ ও আধুনিকায়ন (বিএমআরই), মূলধনী যন্ত্রপাতি আমদানি ও জমি কেনার জন্য ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের পর্ষদ সভায়।

এছাড়াও সভায় গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন ও শেয়ারহোল্ডারদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ২৭ টাকা ৪ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২৩ টাকা ৬১ পয়সা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com