1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিদ্যুৎ আমদানির টাকা পরিশোধ সহজ করল বাংলাদেশ ব্যাংক - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

বিদ্যুৎ আমদানির টাকা পরিশোধ সহজ করল বাংলাদেশ ব্যাংক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধ প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো সরকার অনুমোদিত আন্তঃসীমান্ত বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বিদেশে অর্থ পরিশোধ করতে পারবে।

এ জন্য আর প্রতিটি ক্ষেত্রে আলাদা করে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। মঙ্গলবার (২৮ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো জাতীয় গ্রিডের মাধ্যমে আমদানি করা বিদ্যুতের মূল্য পরিশোধ প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করা।

নতুন নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে ব্যাংকগুলো বিদেশি সরবরাহকারীর কাছে বিদ্যুৎ আমদানির বিপরীতে অর্থ পাঠাতে পারবে।

এতে বলা হয়, ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, গ্রাহক যাচাই, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত নীতিমালা মেনে চলতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে নিয়মিত প্রতিবেদন দাখিল করাও বাধ্যতামূলক থাকবে।

এছাড়া, যেসব ক্ষেত্রে শুল্ক বা কাস্টমস সংক্রান্ত আনুষ্ঠানিকতা প্রয়োজন, সেখানে প্রচলিত আমদানি প্রক্রিয়ার মাধ্যমেই অর্থ পরিশোধ করতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com