1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শেয়ারবাজার ও ঋণ জালিয়াতি: সালমান এফ রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

শেয়ারবাজার ও ঋণ জালিয়াতি: সালমান এফ রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে জালিয়াতি ও ঋণ জালিয়াতির মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে ৫টি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক হতে ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাতসহ বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। এর মধ্যে জনতা ব্যাংক থেকে এক হাজার ৯৩৯ কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ার সালমান এফ রহমানসহ ৩৪ জনের নামে মামলার অনুমোদন করেছে কমিশন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, (১) পিয়ারলেস গার্মেন্টস লিমিটেড কর্তৃক ৫ কোটি ২ লাখ ৫০ হাজার ৭৭২ মার্কিন ডলার, (২) প্লাটিনাম গার্মেন্টস লিমিটেড কর্তৃক ১৮ কোটি ১৮ লাখ ৩ হাজার ৬৫৮ ডলার, (৩) কাঁচপুর এ্যাপারেলস লিমিটেড কর্তৃক ৮ কোটি ৪০ লাখ ২৯ হাজার ৫৪৭ ডলার, (৪) স্কাইনেট এ্যাপারেলস লিমিটেড কর্তৃক ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৩৪০ ডলার এবং (৫) নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক ৪ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৪৮২ ডলারসহ সর্বমোট ২১ কোটি ৫৫ লাখ ২৮ হাজার ৮০১ ডলার বা (প্রতি ডলার ৯০ টাকা হারে) ১ হাজার ৯৩৯ কোটি ৭৫ লাখ ৯২ হাজার ৯৪ টাকা জনতা ব্যাংক পিএলসি এর লোকাল অফিস হতে ঋণের নামে আত্মসাৎপূর্বক মানিলন্ডারিংয়ের অপরাধ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। ফলে কমিশন মোট ৩৪ জন আসামির বিরুদ্ধে পৃথক পাঁচ মামলা রুজুর অনুমোদন করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com