1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শেয়ারবাজারে নতুন একটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

শেয়ারবাজারে নতুন একটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে ২ বছর মেয়াদি নতুন একটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা নতুন এই বন্ডের মাধ্যমে সরকার ৪ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে।

জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার (১০ নভেম্বর) বন্ডটির লেনদেন শুরু হয়েছে। ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, নতুন বন্ডটির নাম হলো- ‘০২ওয়াই বিজিটিবি ০৫/১১/২০২৭’। বন্ডটির লেনদেন কোড- ‘টিবি২ওয়াই১১২৭’। ডিএসইতে স্ক্রিপ্ট কোড- ‘৮৮৫৪৬’, সিএসইতে যা ‘৫০৩১২’।

দেশের উভয় পুঁজিবাজারে ডেবট বোর্ডের অধীনে ‘এ’ ক্যাটাগরির সিকিউরিটিজ হিসেবে বন্ডটির ইউনিট লেনদেন হবে। বন্ডটির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৫ নভেম্বর।

এই বন্ডের প্রতি ইউনিটের লেনদেন শুরুর মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ২৩ পয়সা। আর অভিহিত মূল্য ১০০ টাকা। প্রতি লটে ১ হাজার পিস ইউনিট থাকবে। এর কুপন রেট ১০.১০ শতাংশ, যা বছরে ২ বার দেওয়া হবে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা অভিহিত মূল্যের ৪০ কোটি ইউনিট ইস্যু করে এই বন্ডের মাধ্যমে ৪ হাজার কোটি টাকা উত্তোলন করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com