1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিনিয়োগকারীদের ফের লভ্যাংশ বঞ্চিত করলো পাওয়ার গ্রিড - Business Protidin
শিরোনাম :
চট্টগ্রাম পপুলার লাইফের বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর মিউচ্যুয়াল ফান্ডের ৭ হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে খামখেয়ালি সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন কালো টাকা বৈধ করার অসাংবিধানিক, দুর্নীতিসহায়ক ও বৈষম্যমূলক সুযোগ: টিআইবি কারসাজি সন্দেহ হলে তাৎক্ষণিক ব্যবস্থা, কারণ দর্শানোর অপেক্ষা করবো না: মাসুদ খান বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে চলছে কলম বিরতি বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগ মে মাসে পোশাক রপ্তানি কমেছে ৭ শতাংশ রপ্তানি আয়ে পতন অব্যাহত

বিনিয়োগকারীদের ফের লভ্যাংশ বঞ্চিত করলো পাওয়ার গ্রিড

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ২১০ কোটি টাকার বেশি লোকসান করেছে। এ নিয়ে টানা ৩ বছর ধরে লোকসানে রয়েছে কোম্পানিটি যার ফলে বিনিয়োগকারীদের লভ্যাংশ বঞ্চিত (নে ডিভিডেন্ড) করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানির বড় মুনাফা হয়েছে। এই মুনাফাকে কেন্দ্র করে লভ্যাংশ ঘোষণা পরবর্তী ‘মুক্ত সার্কিট ব্রেকার লিমিট’ সুবিধাকে কাজে লাগিয়ে কোম্পানির শেয়ারদর লেনদেন শুরুর প্রথম অর্ধ ঘণ্টায় ১৭ শতাংশ বেড়েছে।

সোমবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে আলোচিত বছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করা হয়। একই দিনে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে পাওয়ার গ্রিডের কর পরবর্তী নিট লোকসান হয়েছে ২১০ কোটি ১৭ লাখ টাকা। আগের অর্থবছরে এই লোকসান হয়েছিল ৪৫৭ কোটি ৪৭ লাখ টাকা। তারও আগের অর্থবছরে নিট লোকসান হয়েছিল ৬২৬ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ সর্বশেষ অর্থবছরে আগের দুই অর্থবছরের চেয়ে কোম্পানির লোকসানের পরিমাণ কমেছে।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৬৩ কোটি ৭০ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে যেখানে কোম্পানির নিট লোকসান হয়েছিল ২৫৬ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ বিদ্যুৎ খাতের এই কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে দীর্ঘ বছরের লোকসানের বেড়াজাল থেকে বেরিয়ে বড় মুনাফা অর্জনে সক্ষম হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com