1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ফের নতুন শেয়ার ইস্যুর করবে ড্যাফোডিল কম্পিউটার্সের - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

ফের নতুন শেয়ার ইস্যুর করবে ড্যাফোডিল কম্পিউটার্সের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি আবারও নতুন শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

গত সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি ‘র পরিচালনা পর্ষদের আজকের বৈঠকে ৩ কোটি ২৬ লাখ ৯০ হাজার সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচ টাকা প্রিমিয়ামসহ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য ধরা হয়েছে ১৫ টাকা। এই শেয়ার ইস্যু করে কোম্পানিটি ৪৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করতে চায়। ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের নামে এ শেয়ার ইস্যু করা হবে। সহজ কথায় ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের কাছ থেকে নেওয়া ঋণের অর্থ শেয়ারে রূপান্তর করা হবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদন সাপেক্ষে শেয়ার ইস্যুর এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে তার আগে কোম্পানির শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া প্রয়োজন হবে। এ লক্ষ্যে কোম্পানিটি আগামী ২৯ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা আহ্বান করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

উল্লেখ, এর আগেও ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের কাছ থেকে নেওয়া ঋণকে শেয়ারে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটি। গত বছরের ৩ ডিসেম্বর অনুষ্ঠিত পর্ষদ সভায় অভিহিত মূল্য ১০ টাকা দরে ৪ কোটি ৬৭ লাখ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এ বিষয়ে কোম্পানির শেয়ারহোল্ডাররা সম্মতি দিলেও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানির প্রস্তাব নাকচ করে দেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com