1. baiozidkhan@gmail.com : admin_bizp :
প্রথম প্রান্তিকে আড়াইগুণ মুনাফা বেড়েছে ইবনে সিনার - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

প্রথম প্রান্তিকে আড়াইগুণ মুনাফা বেড়েছে ইবনে সিনার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মুনাফা বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসির। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর) ওষুধ খাতের কোম্পানিটির মুনাফায় বড় উত্থান দেখা গেছে। আলোচিত ৩ মাসে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ২২ কোটি টাকার বেশি, যা আগের বছরের একই সময়ের তুলনায় আড়াইগুন বেশি।

বুধবার (১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশিত কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ইবনে সিনার শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) ৭ টাকা ৮ পয়সা হিসেবে নিট মুনাফা হয়েছে ২২ কোটি ১২ লাখ টাকা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ২ টাকা ৭২ পয়সা হিসেবে নিট মুনাফা হয়েছিল ৮ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির নিট মুনাফা বেড়েছে ১৩ কোটি ৬২ লাখ টাকা বা ১৬০ শতাংশ (২ দশমিক ৬০ গুণ)।

আলোচিত ৩ মাসে কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫ টাকা ৪৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ৯ টাকা ৭১ পয়সা। অর্থাৎ মুনাফা বাড়লেও কোম্পানির বিক্রি বাবদ আদায় কমেছে।

তবে চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে কোম্পানি সম্পদমূল্য বেড়েছে। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩২ টাকা ৬৭ পয়সা। গত অর্থবছর শেষে, অর্থাৎ ৩০ জুন যা ছিল ১২৫ টাকা ৬৯ পয়সা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com