1. baiozidkhan@gmail.com : admin_bizp :
এক হাজার কোটি পাচ্ছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

এক হাজার কোটি পাচ্ছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আবেদনের প্রেক্ষিতে নতুনভাবে এক হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে সরকার। এবিষয়ে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংশ্লিষ্ট দপ্তর থেকে নির্দেশনা জারি হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আওতায় প্রতিষ্ঠানটিকে ১ হাজার কোটি টাকা সুদযুক্ত ঋণ অনুমোদন দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের এক চিঠি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘পরিচালন ঋণ’ খাত থেকে আইসিবিকে প্রদত্ত এ অর্থ ১ হাজার কোটি টাকা সুদযুক্ত ঋণ হিসেবে প্রদান করা হবে। এটি অর্থ বিভাগে খাত নম্বর১০৯০১০১-১১০০০০০-৯১২১২০০ পরিচালন ঋণ হিসেবে বরাদ্দ করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, সরকারি এই সহায়তা প্রদানের ক্ষেত্রে নির্ধারিত শর্তাবলি মেনে চলতে হবে এবং আইসিবির আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন ডিভিডেন্ড বাবদ অনিষ্পন্ন অগ্রিম সমন্বয়ের নির্দেশও প্রদান করা হয়েছে।

জানা যায়, ঋণে জর্জরিত হয়ে পড়া প্রতিষ্ঠানটির ঋণ পরিশোধে সরকারের কাছে বিনিয়োগ সক্ষমতা বাড়াতে ও সুদ পরিশোধের সক্ষমতা ফিরে পেতে বিশেষ তহবিল চেয়েছে প্রতিষ্ঠানটি। সেই আবেদনের প্রেক্ষিতে ১ হাজার কোটি টাকার এই ঋণ দিচ্ছে সরকার।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, এই অর্থ পেলে কিছুটা ফাংশনাল (কার্যকরী) হবে। আমরা চেয়েছিলাম ৫ হাজার কোটি টাকা এবং মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছিলো এই বিষয়টা। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক আইএমএফের দোহাই দিয়ে নাকচ করে দেয়। পরবর্তীতে মন্ত্রণালয় ১ হাজার কোটি টাকা দিতে রাজি হয়। আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি যত দ্রুত সম্ভব টাকা ছাড় করার ব্যবস্থা করতে। সেটার জন্য আগামীকাল আইসিবি এবং মন্ত্রণালয়ের মধ্যে চুক্তি হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com