1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করা ছাড়া কোনো পথ ছিল না: গভর্নর - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করা ছাড়া কোনো পথ ছিল না: গভর্নর

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করা ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, সুশাসন নিশ্চিত করা গেলে এই উদ্যোগ দেশের অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ব্যাংকিং খাতকে শক্তিশালী ও গতিশীল করতে স্বচ্ছতা সবচেয়ে জরুরি। বিনিয়োগকারী, আমানতকারী ও কর্মকর্তা- সবার সক্রিয় অংশগ্রহণ ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

গত ৫ নভেম্বর আর্থিক অনিয়ম ও দুর্বলতার কারণে পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে ‘অকার্যকর’ ঘোষণা করে সেগুলোতে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।

এরপর ৯ নভেম্বর গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অনলাইন বোর্ড সভায় এই পাঁচ ব্যাংককে একীভূত করে পরিচালনার জন্য নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াভিত্তিক ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-কে প্রাথমিক লাইসেন্স অনুমোদন দেওয়া হয়। নতুন এই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com