1. baiozidkhan@gmail.com : admin_bizp :
দুর্নীতির চার মামলা আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক এমডি-ডিএমডির বিরুদ্ধে - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

দুর্নীতির চার মামলা আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক এমডি-ডিএমডির বিরুদ্ধে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জালিয়াতি, সোর্স ট্যাক্স অনিয়ম এবং ব্যাংক হিসাব থেকে অর্থ আত্মসাতের অভিযোগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী ও সাবেক ডিএমডি মোহাম্মদ নাদিমসহ চারজনের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল রোববার (৩০ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক আজিজুল হক বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

প্রথম মামলায় সাবেক এমডি ও ডিএমডির বিরুদ্ধে নিয়োগপত্রের শর্ত ভঙ্গ করে সাত ধাপে ১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় ব্যাংকের জেনারেল লেজার (জিএল) হিসাব থেকে বিভিন্ন ভাউচারের মাধ্যমে ৮৫ লাখ টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগে একই দুজনকে আসামি করা হয়েছে।

তৃতীয় মামলায় এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের কমিশনের ওপর আরোপিত সোর্স ট্যাক্স সরকারি কোষাগারে জমা না দিয়ে সরকারের ৩৬ কোটি টাকার বেশি রাজস্ব ক্ষতির অভিযোগ আনা হয়েছে। এ মামলার আসামির তালিকায় আরও রয়েছেন সাবেক ডিএমডি মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী ও আবেদ আহাম্মদ খান।

চতুর্থ মামলায় ফরমান আর চৌধুরী ও মোহাম্মদ নাদিমের বিরুদ্ধে বোনাস বাবদ নিজ প্রাপ্যতার অতিরিক্ত ৫৩ লাখ ৮০ হাজার ৪০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

সব মামলায় দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com