1. baiozidkhan@gmail.com : admin_bizp :
প্রথম ১১ মাসে অর্ধেক বাস্তবায়ন হয়েছে এডিপি - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

প্রথম ১১ মাসে অর্ধেক বাস্তবায়ন হয়েছে এডিপি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে অর্ধেক বাস্তবায়ন হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)। যার হার হয়েছে মাত্র ৫৭ দশমিক ৫৪ শতাংশ। এটি গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।

বুধবার (২৬ জুন) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে সংশোধিত এডিপি বাস্তবায়নের হার ছিল ৬১ দশমিক ৭৩ এবং তার আগের অর্থবছরে এ হার ছিল ৬৪ দশমিক ৮৪ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হার ছিল ৫৮ দশমিক ৩৬ শতাংশ। এই সময়ে খরচ হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৭৫ কোটি টাকা। অথচ এই অর্থবছরে মোট বরাদ্দ ২ লাখ ৫৪ হাজার ৩৯১ কোটি টাকা। ফলে এক মাসে খরচের টার্গেট ১ লাখ ৮ হাজার ১৬ কোটি টাকা।

আইএমইডি সূত্রে আরও জানা গেছে, ১০ মাসে এডিপি বাস্তবায়নে এগিয়ে রয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের বাস্তবায়ন হার ৯৬ দশমিক ৮৫ শতাংশ। অপরদিকে এডিপি বাস্তবায়নের সব থেকে পিছিয়ে নির্বাচন কমিশন। সাংবিধানিক এই সংস্থার ১১ মাসে বাস্তবায়ন মাত্র ৩০ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ ৬০০ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দের মধ্যে ইসি এই সময়ে খরচ করেছে মাত্র ১৮০ কোটি টাকা।

 

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com