1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সাইবার হামলার শঙ্কায় বন্ধ ডিএসইর ওয়েবসাইট - Business Protidin
শিরোনাম :
পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসাবে বাংলাদেশ ব্যাংক মুনাফা কমেছে গ্রামীণফোনের, বেড়েছে রবির! টাকা উত্তোলনের চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে পাবে ১০ লাখ টাকার ঋণ সুবিধা সাত দিনে চার হাজার কোটি টাকার আমানত হারালো ইসলামী ব্যাংক যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ, শিগগির দেশে আনা হবে: গভর্নর ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহার, মঙ্গলবার কার্যকর সচেতনতা বৃদ্ধি ও বীমা শিল্প বিকাশে আমাদের করণীয় সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ আমানত হারানো আতঙ্কে ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলার হিড়িক

সাইবার হামলার শঙ্কায় বন্ধ ডিএসইর ওয়েবসাইট

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান পরিস্থিতিতে সাইবার হামলার শঙ্কায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট বন্ধ করে রাখা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) ভোর ৪টা থেকে ডিএসই কর্তৃপক্ষ ওয়েবসাইটটি বন্ধ রেখেছে। ফলে ডিএসইর ওয়েবসাইটে এখন প্রবেশ করা যাচ্ছে না।

ডিএসই জানিয়েছেন, সাইবার হামলার হুমকি রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। লেনদেন শুরু হওয়ার আগে ওয়েবসাইট খুলে দেওয়া হবে।

ডিএসইর ওয়েবসাইটে প্রবেশ করতে না পারার কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ বলেন, হ্যাঁ ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। ন্যাশনাল থ্রেট আছে।

আপনারাই বন্ধ করে রাখছেন? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যাঁ। সাইবার থ্রেট আসছে। বৃহস্পতিবার দিনগত রাত ২টার সময় আমরা জানতে পেরেছি, শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত কাজ করে আমরা বন্ধ রেখেছি। বলা আছে শুক্রবার, শনিবার থ্রেট।

তিনি বলেন, আমাদের মেশিনারিগুলো খুবই দামি। সে জন্য প্রোটেকশনের ব্যবস্থা রাতের বেলাতেই নিয়ে নিয়েছি। রোববার লেনদেনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি না? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা আগে সবকিছু দেখবো। দেখে তারপর সবকিছু করবো।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com