1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ব্যবসায়িক অনিশ্চয়তায় জিবিবি পাওয়ারের ভবিষ্যৎ শঙ্কায়: নিরীক্ষক - Business Protidin
শিরোনাম :
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা দুই মাসে পুঁজিবাজারে যেসব পরিবর্তন এসেছে জানালেন বিএসইসি চেয়ারম্যান দীর্ঘমেয়াদি সংস্কার ছাড়া পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়: ডিএসই চেয়ারম্যান কৃষি ঋণের সুদ কমিয়ে সর্বোচ্চ ৭% করল বাংলাদেশ ব্যাংক সর্বনিন্ম স্কেল ২০ হাজার সর্বোচ্চ ১ লক্ষ ৫৬ হাজার, বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যয় ১০৪ কোটি টাকা আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার: ইআরডি পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২

ব্যবসায়িক অনিশ্চয়তায় জিবিবি পাওয়ারের ভবিষ্যৎ শঙ্কায়: নিরীক্ষক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের ভবিষ্যতে টিকে থাকার সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নিরীক্ষক। আর্থিক দুরবস্থা, বিদ্যুৎকেন্দ্র বন্ধ ও ব্যবসায়িক অনিশ্চয়তার কারণে কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় নিযুক্ত নিরীক্ষক এই শঙ্কা প্রকাশ করেছে।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২৪-২৫ অর্থবছরে জিবিবি পাওয়ারের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেছেন ম্যাবস অ্যান্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার এসএইচ তালুকদার।

নিরীক্ষক তার মতামতে জানিয়েছেন, ২০২৩ সালের জুনে কোম্পানিটির বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এরপর থেকে এ চুক্তির মেয়াদ আর বাড়ানো হয়নি। গত দুই অর্থবছর ধরে কোম্পানিটির মূল ব্যবসা বিদ্যুৎ বিক্রি থেকে কোনো আয় আসেনি। এ অবস্থায় কোম্পানিটির টিকে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নিরীক্ষক।

সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে জিবিবি পাওয়ার বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১১ পয়সা, আগের অর্থবছরে শেয়ারপ্রতি ৩৫ পয়সা লোকসান হয়েছিল। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সায়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com