1. baiozidkhan@gmail.com : admin_bizp :
৯ মাসে ৫৮ হাজার কোটি টাকা লোকসানে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক - Business Protidin
শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি নাবিল মুস্তাফিজুর রহমান শেয়ার ছেড়ে ১৬১ কোটি টাকা তুলবে প্রিমিয়ার সিমেন্ট শেয়ার হোল্ডারদের ৬ কোটি টাকা মুনাফা দেবে সেনা ইনস্যুরেন্স শেয়ার কারসাজিতে জড়িত ৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা ব্যাংক কর্মকর্তাদের প্রতিবাদে আটকে গেলো ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রোটেক্টিভ ইসলামী লাইফ ও ফারিস্তা রিটেইল এজির সমঝোতা চুক্তি বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা টিসিবির ছোলা-খেজুরসহ ৫ পণ্য বিক্রি শুরু কাল অনলাইনে আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহারে সতর্কবার্তা ফেব্রুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দেওয়া যাবে ২২ তারিখ পর্যন্ত

৯ মাসে ৫৮ হাজার কোটি টাকা লোকসানে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ের সংশোধিত আর্থিক প্রতিবেদনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৫৭ হাজার ৫৭৬ কোটি টাকার বিশাল লোকসান দেখিয়েছে।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) সংশোধিত অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই তিন মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান দাঁড়িয়েছে ৪৬২.৫৭ টাকা। ২০২৪ সালের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি আয় ছিল ০.২৬ টাকা।

২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর—এই নয় মাসে শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৪৭৬.৫৭ টাকা, যেখানে আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৪৮ টাকা।

ব্যাংকটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের ২৫ নভেম্বর দেওয়া এক চিঠির মাধ্যমে তাদের আগে দেওয়া ডেফারেল সুবিধাটি প্রত্যাহার করে নিয়েছে। এর আগে এই সুবিধার আওতায় প্রভিশন ঘাটতি সমন্বয় ছাড়াই আর্থিক প্রতিবেদন তৈরির সুযোগ ছিল। কেন্দ্রীয় ব্যাংক এখন নির্দেশ দিয়েছে যে, প্রয়োজনীয় প্রভিশন সমন্বয় করার পরেই ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হওয়া তৃতীয় প্রান্তিক ও পরবর্তী সময়ের আর্থিক প্রতিবেদন তৈরি করতে হবে।

২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে শেয়ারপ্রতি সমন্বিত নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ২৩.৮৪ টাকা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ধনাত্মক ২৭.১৬ টাকা। এদিকে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি সমন্বিত নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ব্যাপকভাবে কমে ঋণাত্মক ৪৬০.১৮ টাকায় দাঁড়িয়েছে; এক বছর আগে যা ছিল ২০.৬৬ টাকা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com