1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ইসলামিক ফাইন্যান্সের সম্পদমূল্য বেড়ে দ্বিগুণ - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

ইসলামিক ফাইন্যান্সের সম্পদমূল্য বেড়ে দ্বিগুণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের জমি ও ভবন পুনর্মূল্যায়নে সম্পদমূল্য বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। পুনর্মূল্যায়নের আগে কোম্পানির সম্পদমূল্য ছিলো ২৮ কোটি টাকার কাছাকাছি। পুনর্মূল্যায়নে যা বেড়ে ৫৮ কোটি টাকা ছাড়িয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় জমি ও ভবন পুনর্মূল্যায়নের অনুমোদন দেওয়া হয়। পুনর্মূল্যায়নের আওতায় কোম্পানির তেজগাঁও–গুলশান লিংক রোড, দিলকুশা, নয়াবাজার ও বগুড়ায় অবস্থিত জমি ও ভবনের বর্তমান বাজার মূল্য পুনর্মূল্যায়ন করা হয়েছে। পুনর্মূল্যায়নের পর এসব সম্পদের সম্মিলিত বাজারমূল্য দাঁড়িয়েছে ৫৮ কোটি ১৬ লাখ টাকা। পুনর্মূল্যায়নের আগে যা ছিল ২৭ কোটি ৬৮ লাখ টাকা।

কোম্পানি জানিয়েছে, পুনর্মূল্যায়নের আগে তাদের জমির মূল্য ছিল ২৩ কোটি ৫৮ লাখ টাকা এবং ভবনের মূল্য ছিল ৪ কোটি ৯ লাখ টাকা। পুনর্মূল্যায়নের পর জমির মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৮২ লাখ টাকা এবং ভবনের মূল্য বেড়ে হয়েছে ২৯ কোটি ৩৩ লাখ টাকা। অর্থাৎ পুনর্মূল্যায়নে জমি ও ভবনের মূল্য বেড়েছে প্রায় ৮৬ শতাংশ।

তবে সম্পদমূল্য বাড়লেও আর্থিক সংকট কাটেনি ইসলামিক ফাইন্যান্সের। ২০২৪ হিসাব বছরে কোম্পানিটি ১৭১ কোটি ৫১ লাখ টাকা লোকসান করেছে, আগের বছরে লোকসান হয়েছিল ২৩ কোটি টাকা। লোকসানের কারণে আলোচিত দুই বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশও ঘোষণা করেনি কোম্পানিটি।

চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির লোকসান দাঁড়িয়েছে ২৭ কোটি ২২ লাখ টাকা, শেয়ারপ্রতি এ লোকসানের হার ১ টাকা ৯৪ পয়সা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com