1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আলহাজ্ব টেক্সটাইলের ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা - Business Protidin
শিরোনাম :
বাংলাদেশকে ৩৭০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ২৫ বছর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড ব্যাংক নাম পরিবর্তন হয়ে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’ পলিসি তামাদি হওয়ার কারণ ও উত্তরণের উপায় কি? নির্বাচনের আগে শেয়ারবাজারে বড় উত্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি: পোশাকে শূন্য শুল্ক সুবিধা, বড় অঙ্কের আমদানি প্রতিশ্রুতি ব্যাংক খাতে তারল্য ছাড়া সব আর্থিক সূচকে অবনতি পাঁচ ব্যাংকের আমানত ফেরত বিবেচনায়, পাচার হওয়া অর্থ চিহ্নিত: অর্থ উপদেষ্টা চার দিন বন্ধ হচ্ছে ব্যাংক ও শেয়ারবাজার মোবাইল ব্যাংকিংয়ে কঠোরতা, ব্যাংক থেকে নগদ টাকা তোলার ভিড়

আলহাজ্ব টেক্সটাইলের ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৩৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৩–২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ অনুমোদন করে।

কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য অর্থবছরে আলহাজ্ব টেক্সটাইলের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ০৭ পয়সা। আর ২০২৪ সালের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ৫২ পয়সা।

প্রস্তাবিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৭ ফেব্রুয়ারি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ১৫ জানুয়ারি রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com