1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিএমবিএ’র নতুন সভাপতি ইফতেখার, সম্পাদক সুমিত পোদ্দার - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

বিএমবিএ’র নতুন সভাপতি ইফতেখার, সম্পাদক সুমিত পোদ্দার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইফতেখার আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুমিত পোদ্দার।

রোববার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত বিএমবিএর কার্যনির্বাহী সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ. হাফিজ নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ২০২৬-২০২৭ সালের (২ বছর মেয়াদে) জন্য তারা দায়িত্ব পালন করবেন।

বিএমবিএ’র নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হক। কোষাধ্যক্ষ হিসেবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হুসাইন নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাচনে নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ তারেক, বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমন কুমার কুন্ডু এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেল হক।

সংগঠনের সদ্য সাবেক সভাপতি মাজেদা খাতুন আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ইফতেখার আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com