1. baiozidkhan@gmail.com : admin_bizp :
৭৮ লাখ টাকা জরিমানার কবলে আলহাজ্ব টেক্সটাইল - Business Protidin
শিরোনাম :
পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত ব্যবসায় মন্দা, কমছে লাইফ ফান্ড—সংকটে মেঘনা লাইফ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না: আবেদুর রহমান ৮ ব্যাংকের কৃষি ঋণে খেলাপি ভয়াবহ, কোন ব্যাংকে ৯৫ শতাংশই খেলাপি

৭৮ লাখ টাকা জরিমানার কবলে আলহাজ্ব টেক্সটাইল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ্ব টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের নগদের চেয়ে বেশি বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে কোম্পানিটিকে প্রায় ৭৮ লাখ টাকার অতিরিক্ত আয়কর প্রদানের শাস্তির আওতায় পড়তে হচ্ছে।

আলহাজ্ব টেক্সটাইলের ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ১০.০৭ টাকা করে ২২ কোটি ৪৫ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ৫ শতাংশ হিসেবে ১ কোটি ১১ লাখ টাকার নগদ লভ্যাংশ ও ৩৫ শতাংশ হিসাবে ৭ কোটি ৮০ লাখ টাকার বোনাস শেয়ার দেওয়া হবে। মুনাফার বাকি ১৩ কোটি ৫৪ লাখ টাকা বা ৬০ শতাংশ রিটেইন আর্নিংস রাখা হবে।

এদিকে ২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি কোনো অর্থবছরে নগদ লভ্যাংশের বেশি বোনাস শেয়ার দিতে পারবে না। অর্থাৎ বোনাস লভ্যাংশ সর্বোচ্চ নগদের সমান হতে পারবে। যদি কোনো কোম্পানি বোনাস শেয়ার বেশি দেয়, তাহলে ওই বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।

এ হিসাবে আলহাজ্ব টেক্সটাইলকে অতিরিক্ত আয়করের শাস্তির কবলে পড়তে হবে। এই কোম্পানিটির পর্ষদ নগদের চেয়ে বেশি বোনাস লভ্যাংশ ঘোষণা করায় ৭ কোটি ৮০ লাখ টাকার বোনাস শেয়ারের টাকার উপরে ১০ শতাংশ হারে ৭৮ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে।

উল্লেখ্য ১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আলহাজ্ব টেক্সটাইলের বর্তমানে ২২ কোটি ৩০ লাখ টাকা পরিশোধিত মূলধন রয়েছে। যা বোনাস শেয়ার প্রদানের মাধ্যমে ৩০ কোটি ১০ লাখ টাকা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com