1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিকাশের মাধ্যমে কর পরিশোধের সুযোগ - Business Protidin
শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি নাবিল মুস্তাফিজুর রহমান শেয়ার ছেড়ে ১৬১ কোটি টাকা তুলবে প্রিমিয়ার সিমেন্ট শেয়ার হোল্ডারদের ৬ কোটি টাকা মুনাফা দেবে সেনা ইনস্যুরেন্স শেয়ার কারসাজিতে জড়িত ৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা ব্যাংক কর্মকর্তাদের প্রতিবাদে আটকে গেলো ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রোটেক্টিভ ইসলামী লাইফ ও ফারিস্তা রিটেইল এজির সমঝোতা চুক্তি বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা টিসিবির ছোলা-খেজুরসহ ৫ পণ্য বিক্রি শুরু কাল অনলাইনে আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহারে সতর্কবার্তা ফেব্রুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দেওয়া যাবে ২২ তারিখ পর্যন্ত

বিকাশের মাধ্যমে কর পরিশোধের সুযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের ই-টিডিএস সিস্টেম থেকে এ-চালান সিস্টেম- এ মোবাইল ব্যাংকিং মাধ্যম বিকাশের লার্জ ভ্যালু ট্রানজেকশান সেবার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় সেবাটির উদ্বোধন করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

বিকাশ লিমিটেড উদ্ভাবিত অনলাইন মার্চেন্ট ওয়ালেটের মাধ্যমে এনবিআরের ই-টিডিএস সিস্টেমের এর সাহায্যে উৎসে কর এবং অর্থ বিভাগের এ-চালান সিস্টেমের মাধ্যমে মূসক পরিশোধ করা যাবে।

এনবিআরের সদস্য (ভ্যাট নীতি) আজিজুর রহমান বলেন, আগে এ চালানের মাধ্যমে ৩ লাখ টাকা পর্যন্ত কর পরিশোধ করা যেত। এখন বিকাশের মাধ্যমে সীমাহীন কর পরিশোধ করা যাবে।

সদস্য (আয়কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ বলেন, আজ অটোমেশনে এনবিআর আরো এক ধাপ এগিয়ে গেলো।

বিকাশের ফাইন্যান্স কন্ট্রোলার আরিফুর রহমান বলেন, একটি পেমেন্ট করতে দুই মিনিটের বেশি সময় লাগে না। ব্যাংক হিসাব ও মোবাইল ওয়ালেট থেকে করের এ টাকা পরিশোধ করা যাবে। বাংলাদেশ ব্যাংক দিনে দুই বার করের এসব টাকা ব্র্যাক ব্যাংক থেকে কেটে নেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com