1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বেক্সিমকোর তিন কোম্পানিকে পর্ষদ সভা করার নির্দেশ বিএসইসির - Business Protidin
শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি নাবিল মুস্তাফিজুর রহমান শেয়ার ছেড়ে ১৬১ কোটি টাকা তুলবে প্রিমিয়ার সিমেন্ট শেয়ার হোল্ডারদের ৬ কোটি টাকা মুনাফা দেবে সেনা ইনস্যুরেন্স শেয়ার কারসাজিতে জড়িত ৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা ব্যাংক কর্মকর্তাদের প্রতিবাদে আটকে গেলো ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রোটেক্টিভ ইসলামী লাইফ ও ফারিস্তা রিটেইল এজির সমঝোতা চুক্তি বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা টিসিবির ছোলা-খেজুরসহ ৫ পণ্য বিক্রি শুরু কাল অনলাইনে আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহারে সতর্কবার্তা ফেব্রুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দেওয়া যাবে ২২ তারিখ পর্যন্ত

বেক্সিমকোর তিন কোম্পানিকে পর্ষদ সভা করার নির্দেশ বিএসইসির

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানিকে নির্ধারিত সময়ের মধ্যে পর্ষদ সভা আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ১২ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ও কোম্পানি সচিবকে উপস্থিত রেখে পর্ষদ সভা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

যে তিনটি কোম্পানিকে এ নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো হলো—বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত বিএসইসির ৯৯৫তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

শনিবার (১৭ জানুয়ারি) বিএসইসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নিয়মিত পর্ষদ সভা না হওয়ায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ডিভিডেন্ড ঘোষণা, বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন এবং গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের মতো আইনি কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। করপোরেট শাসন জোরদার ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতেই কমিশন বিশেষ এই আদেশ দিয়েছে।

কমিশনের আদেশে আরও উল্লেখ করা হয়, বেক্সিমকো গ্রুপের এসব কোম্পানি ধারাবাহিকভাবে বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ত্রৈমাসিক আর্থিক হিসাব দাখিলে ব্যর্থ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, বেক্সিমকো লিমিটেড এখনো ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাবসহ চলতি অর্থবছরের কোনো ত্রৈমাসিক প্রতিবেদন জমা দেয়নি। একই ধরনের অনিয়ম বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসের ক্ষেত্রেও দেখা গেছে।

এদিকে এসব কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছিল এবং এ বিষয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা কার্যকর ছিল। সম্প্রতি আপিল বিভাগ সেই নিষেধাজ্ঞা স্থগিত করায় বিএসইসির আদেশ কার্যকর করার সুযোগ তৈরি হয়।

বিএসইসি জানিয়েছে, আইন অনুযায়ী অন্যান্য অনিয়মকারী তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে পর্ষদ পুনর্গঠনসহ বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com