1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সংকটে থাকা ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের চূড়ান্ত উদ্যোগ - Business Protidin
শিরোনাম :
বাংলাদেশকে ৩৭০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ২৫ বছর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড ব্যাংক নাম পরিবর্তন হয়ে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’ পলিসি তামাদি হওয়ার কারণ ও উত্তরণের উপায় কি? নির্বাচনের আগে শেয়ারবাজারে বড় উত্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি: পোশাকে শূন্য শুল্ক সুবিধা, বড় অঙ্কের আমদানি প্রতিশ্রুতি ব্যাংক খাতে তারল্য ছাড়া সব আর্থিক সূচকে অবনতি পাঁচ ব্যাংকের আমানত ফেরত বিবেচনায়, পাচার হওয়া অর্থ চিহ্নিত: অর্থ উপদেষ্টা চার দিন বন্ধ হচ্ছে ব্যাংক ও শেয়ারবাজার মোবাইল ব্যাংকিংয়ে কঠোরতা, ব্যাংক থেকে নগদ টাকা তোলার ভিড়

সংকটে থাকা ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের চূড়ান্ত উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সংকটে থাকা ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলো বন্ধের আগে ব্যক্তি পর্যায়ের আমানতকারীদের জমা রাখা আসল টাকার পুরোটা ফেরত দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারের কোষাগার থেকে প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হবে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঋণ পুনরুদ্ধার বা সম্পদ বিক্রির মাধ্যমে আনুপাতিক হারে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ পরিশোধ করা হবে।

এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ৬টি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সঙ্গে শুনানি সম্পন্ন হয়েছে। আর্থিক সক্ষমতা না থাকায় শুনানিতে প্রতিষ্ঠানগুলোর পর্ষদ অবসায়নের সম্মতিও দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে বাকি তিনটি প্রতিষ্ঠানের শুনানি অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com