1. baiozidkhan@gmail.com : admin_bizp :
একীভূত হচ্ছে না দুই স্টক এক্সচেঞ্জ ডিএসই ও সিএসই - Business Protidin
শিরোনাম :
শিল্প এলাকার শ্রমিকদের টানা তিন দিন ছুটি ট্রাম্পের শুল্ক হ্রাসের ঘোষণায় ভারতের পুঁজিবাজারে বড় উল্লম্ফন সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত উৎসে কর থাকছে ৫ শতাংশই আলফা ইসলামি লাইফের মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং অনুষ্ঠিত আইডিআরএ’র ইনস্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ সরকারি ব্যাংক ঋণ দিতে পারলেও আদায়ে দুর্বল: গভর্নর নিবন্ধন নবায়ন ছাড়াই ব্যবসা করছে দেশের বিমা কোম্পানিগুলো সোনারগাঁও টেক্সটাইলের মজুদ পণ্য ও স্থায়ী সম্পদে গরমিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা, রপ্তানি আদেশ ২২৪ কোটি দেশে ডিজিটাল লেনদেনে পিছিয়ে মানুষ, লেনদেনের হার ৩৪ শতাংশ

একীভূত হচ্ছে না দুই স্টক এক্সচেঞ্জ ডিএসই ও সিএসই

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) একীভূত করে একটি জাতীয় স্টক এক্সচেঞ্জ গঠনের বিষয়ে বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত সরকারি বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা বা এজেন্ডা ছিল না বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে শেয়ারবাজার সংশ্লিষ্ট একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বৈঠকটির একটি নোটিশকে ঘিরে ডিএসই ও সিএসই একীভূতকরণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে—এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে পরে জানা যায়, বৈঠক আয়োজন সংক্রান্ত বিষয়ে উপসচিবের স্বাক্ষরিত দুটি ভিন্ন নোটিশ ছিল।

গত ২২ জানুয়ারি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব হাছান মজুমদারের স্বাক্ষরিত একটি নোটিশে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ২৮ জানুয়ারি সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করা হয়। ওই নোটিশে ডিএসই ও সিএসই একীভূত করা, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) শেয়ারবাজারে তালিকাভুক্ত করা এবং সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডকে (সিসিবিএল) ডিএসইর সাবসিডিয়ারি হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়গুলো এজেন্ডা হিসেবে ছিল।

তবে একই উপসচিবের স্বাক্ষরিত আরেকটি নোটিশে শেয়ারবাজার নিয়ে বৈঠকের কথা উল্লেখ থাকলেও সেখানে এসব বিষয়ের কোনো উল্লেখ ছিল না।
প্রথম নোটিশের ভিত্তিতে গণমাধ্যমে খবর প্রকাশের পর শেয়ারবাজারে দিনভর নানা গুজব ছড়ায়।

তবে বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএসই–সিএসই একীভূতকরণ, সিডিবিএল তালিকাভুক্তি বা সিসিবিএলকে ডিএসইর সাবসিডিয়ারি করার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com