1. baiozidkhan@gmail.com : admin_bizp :
১১ ও ১২ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ - Business Protidin

১১ ও ১২ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ ব্যাংক এই দুই দিন বিশেষ ছুটি ঘোষণা করেছে। এসময়ে সারাদেশের ব্যাংকগুলোতে কোনো কার্যক্রম পরিচালিত হবে না এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঘোষিত ছুটির কারণে সারাদেশের ব্যাংকগুলোতে কোনো ধরনের ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে না। তবে এ ছুটি ব্যাংকিং কার্যক্রমের স্বাভাবিক ধারায় বড় ধরনের প্রভাব ফেলবে না বলে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ব্যাংকিং খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ছুটির সময়ে জরুরি ব্যাংকিং কার্যক্রম ও ফান্ড ট্রান্সফার নির্বিঘ্ন রাখতে ব্যাংকগুলোকে নিজস্ব উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com