1. baiozidkhan@gmail.com : admin_bizp :
প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশিদের পদত্যাগ - Business Protidin
শিরোনাম :
ভিআইপিবি অ্যাসেটের বিনিয়োগ সীমা লঙ্ঘন, তথ্য চেয়েছে বিএসইসি আইডিআরএ চেয়ারম্যানের সম্পদের হিসাব চেয়ে পদক্ষেপ নিবে দুদক বড় উত্থানে শেয়ারবাজার, লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশিদের পদত্যাগ বাংলাদেশকে ৩৭০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ২৫ বছর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড ব্যাংক নাম পরিবর্তন হয়ে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’ পলিসি তামাদি হওয়ার কারণ ও উত্তরণের উপায় কি? নির্বাচনের আগে শেয়ারবাজারে বড় উত্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি: পোশাকে শূন্য শুল্ক সুবিধা, বড় অঙ্কের আমদানি প্রতিশ্রুতি

প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশিদের পদত্যাগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের বেসরকারি খাতের প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশিদ পদত্যাগ করেছেন। ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তাঁর এই পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আইনি বাধ্যবাধকতার অংশ হিসেবে আজ রোববার বিনিয়োগকারীদের এই তথ্য জানিয়েছে ব্যাংকটি।ডিএসই ওয়েবসাইটে দেওয়া ব্যাংকটির তথ্য অনুযায়ী, হাসান ও. রশিদের পদত্যাগপত্র পর্ষদ সভায় গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক-এর অনুমোদন সাপেক্ষে আগামী ৩১ মার্চ থেকে এই পদত্যাগপত্র কার্যকর হবে। আর ১ এপ্রিল থেকে ব্যাংকটির ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ফয়সাল রহমানকে।বাংলাদেশ অর্থনীতি

প্রাইম ব্যাংক–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসান ও. রশিদকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ইস্টার্ন ব্যাংক। ব্যাংকটির বর্তমান এমডি আলী রেজা ইফতেখার-এর মেয়াদ আগামী ১৯ এপ্রিল শেষ হচ্ছে। তিনি ২০০৭ সাল থেকে ব্যাংকটির নেতৃত্ব দিয়ে আসছেন। বয়সের কারণে এমডি হিসেবে মেয়াদ শেষে আলী রেজা ইফতেখারের স্থলাভিষিক্ত হবেন হাসান ও. রশিদ।

জানতে চাইলে প্রাইম ব্যাংকের সিইও হাসান ও রশিদ গণমাধ্যমকে বলেন, আমি বেসরকারি অন্য একটি ব্যাংকে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছি। সে কারণে প্রাইম ব্যাংকের সিইওর পদ থেকে পদত্যাগ করেছি। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলে এপ্রিলে নতুন ব্যাংকে যোগদান করব।

প্রাইম ব্যাংক বর্তমানে বেসরকারি খাতের দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর একটি। গত বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটি ৬২৯ কোটি টাকা মুনাফা করেছে। ২০২৪ সালের একই সময়ে ব্যাংকটি মুনাফা করেছিল ৪৯৫ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২৭ শতাংশ। ১৯৯৫ সালে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে প্রাইম ব্যাংক। ২০০০ সালে এটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ডিএসইতে ভালো মানের প্রতিষ্ঠান হিসেবে এ শ্রেণিভুক্ত কোম্পানি। ব্যাংকটির প্রতিটি শেয়ারের বর্তমান বাজারমূল্য সাড়ে ৩৫ টাকা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com