1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বড় উত্থানে শেয়ারবাজার, লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি - Business Protidin
শিরোনাম :
ভিআইপিবি অ্যাসেটের বিনিয়োগ সীমা লঙ্ঘন, তথ্য চেয়েছে বিএসইসি আইডিআরএ চেয়ারম্যানের সম্পদের হিসাব চেয়ে পদক্ষেপ নিবে দুদক বড় উত্থানে শেয়ারবাজার, লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশিদের পদত্যাগ বাংলাদেশকে ৩৭০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ২৫ বছর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড ব্যাংক নাম পরিবর্তন হয়ে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’ পলিসি তামাদি হওয়ার কারণ ও উত্তরণের উপায় কি? নির্বাচনের আগে শেয়ারবাজারে বড় উত্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি: পোশাকে শূন্য শুল্ক সুবিধা, বড় অঙ্কের আমদানি প্রতিশ্রুতি

বড় উত্থানে শেয়ারবাজার, লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ–এ টানা চার দিন বন্ধ থাকার পর রোববার লেনদেন শুরুতেই বড় উত্থান দেখা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেন বন্ধ ছিল।

রোববার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় লেনদেন শুরুর তিন মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬৪ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে যায়। তবে পরবর্তী সময়ে কিছুটা কমলেও দুপুর সাড়ে ১২টায় সূচকটি ১৯২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫৯২ পয়েন্টে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৭৯৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩৬৬টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বড় উত্থান নিয়ে লেনদেন শুরু হয়। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ঊর্ধ্বমুখী রয়েছে।

বাজার–সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল থাকায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। ফলে বাজারে নতুন করে বিনিয়োগ বাড়ছে। নির্বাচিত সরকার গঠনের পর শেয়ারবাজার সংস্কার কার্যক্রম জোরদার হলে বাজারে আরও গতি আসবে বলে তাঁদের আশা।

লেনদেনের পরিমাণ ও সূচকের ঊর্ধ্বগতিতে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। বাজার বিশ্লেষকেরা মনে করছেন, সামনের দিনগুলোতে লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকা ছাড়াতে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com