1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ইফতারে লেবুর শরবত এখন বিলাসিতা - Business Protidin

ইফতারে লেবুর শরবত এখন বিলাসিতা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মাহে রমজানে ইফতারের টেবিলে লেবুর শরবত যেন এখন বিলাসিতা। সপ্তাহখানেক আগেও প্রতি হালি লেবু মিলত ৪০-৬০ টাকায়। কিন্তু রমজানের প্রথম দিনেই পণ্যটি যেন মধ্যবিত্তকে চোখ রাঙাচ্ছে। আকারভেদে তিনগুণ বেড়ে ১০০-১২০ ঠেকেছে লেবুর হালি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে।

জানা যায়, বড় আকারের লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আর ১০০ টাকায় মিলছে ছোট লেবু। গোল বেগুনের কেজি ১৬০ টাকা। এছাড়াও সপ্তাহের তুলনায় দ্বিগুণ বেড়ে শসা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

বিক্রেতারা বলছেন, তুলনামূলক কাঁচামরিচের দাম কমেছে। কিন্তু চাহিদা থাকায় লেবুর দাম বাড়ছে। কেনা বেশি হওয়ায় বিক্রিও সেভাবে করতে হচ্ছে। এছাড়া দোকানের তুলনায় আমার এখানে কিছুটা সাশ্রয়ী পাচ্ছেন ক্রেতারা। কারণ আমার কোনো ভাড়া লাগছে না। এজন্য লাভের হিসাব-নিকাশও কিছুটা ব্যতিক্রম।

ক্রেতারা বলছেন, রমজান এলেই কিছু পণ্যের দাম অকারণে বাড়ে। এবারও ব্যতিক্রম হয়নি। তবে আমদানি সংকট ও সরবরাহ ঘাটতির চাপে বিকল্প পথ নেই বলে দাবি ব্যবসায়ীদের।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com