1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ কমেছে ২৭০ কোটি টাকা - Business Protidin
শিরোনাম :
ঈদে বেতন-বোনাস দিতে ঋণ সহায়তা চান পোশাক শিল্প মালিকরা ট্রাম্পের নতুন ১৫ শতাংশ শুল্ক ঘোষণা হলেও কার্যকর ১০ শতাংশ নগদে বিদেশি বিনিয়োগ নিয়ে গভর্নরের সঙ্গে ব্যারিস্টার আরমানের বৈঠক শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ কমেছে ২৭০ কোটি টাকা গভর্নরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তাকে শোকজ অনলাইনে ৩৯ লাখ করদাতার আয়কর রিটার্ন দাখিল যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আদায় বন্ধ হচ্ছে মঙ্গলবার বিনিয়োগ চাহিদা না বাড়ায় ঋণ প্রবৃদ্ধি নিম্নমুখী, সুদ কমছে গ্রাহক পর্যায় সরকারের কাছে চাঁদাবাজি বন্ধসহ ৪ দাবি ঢাকা চেম্বারের বীমা কোম্পানির নিবন্ধন ফি বাড়িয়ে অতিরিক্ত আদায়ের নির্দেশ আইডিআরএ’র

শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ কমেছে ২৭০ কোটি টাকা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিগত ২০২৫ সালে দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগে দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। অর্থনৈতিক দুরবস্থা, বাজারে অস্থিরতা এবং নির্বাচন-পূর্ব অনিশ্চয়তার প্রভাবে বিদেশি বিনিয়োগকারীরা বছরজুড়ে ২৭০ কোটি টাকা বিনিয়োগ তুলে নিয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিদেশিরা মোট ২ হাজার ৯৫ কোটি টাকার শেয়ার বিক্রি করেন। বিপরীতে কেনেন ১ হাজার ৮২৫ কোটি টাকার শেয়ার। ফলে বছর শেষে তাদের নিট বিনিয়োগ ২৭০ কোটি টাকা কমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় বিদেশি বিনিয়োগকারীরা সতর্ক ছিলেন। ফলে সারা বছর ধরেই তারা বিনিয়োগ প্রত্যাহার অব্যাহত রাখেন। তবে নির্বাচন-পরবর্তী সময়ে পরিস্থিতির উন্নতির আভাস মিলছে। ফেব্রুয়ারির প্রথম পনেরো দিনে (১–১৫ ফেব্রুয়ারি) লেনদেন তথ্য বলছে, এ সময়ে বিদেশিদের লেনদেন আগের বছরের একই সময়ের তুলনায় ৪৮ শতাংশ বেড়ে ১৭৩ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা এক বছর আগে ছিল ১১৬ কোটি ৬৩ লাখ টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিদেশিদের নিট বিনিয়োগ কমেছিল ২৬১ কোটি টাকা। গত আট বছরের মধ্যে সাত বছরই বিদেশিদের বিনিয়োগ ঋণাত্মক ছিল। কেবল ২০২৩ সালে তাদের নিট বিনিয়োগ ছিল ইতিবাচক, যার পরিমাণ ৬৪ কোটি টাকা।

২০২৫ সালের ১২ মাসের মধ্যে পাঁচ মাসে বিদেশিদের অবস্থান ইতিবাচক ছিল। বিশেষ করে মে থেকে আগস্ট সময়ে তারা সক্রিয়ভাবে শেয়ার কেনেন, যা ডিএসইএক্স সূচককেও উর্ধ্বমুখী করে। তবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে শেয়ার বিক্রি করে বিনিয়োগ তুলে নেন।

তবে ২০২৫ সালে বিদেশি লেনদেন (কেনা-বেচা মিলিয়ে) আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৯২০ কোটি টাকা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com