1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান - Business Protidin
শিরোনাম :
বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর ঈদে বেতন-বোনাস দিতে ঋণ সহায়তা চান পোশাক শিল্প মালিকরা ট্রাম্পের নতুন ১৫ শতাংশ শুল্ক ঘোষণা হলেও কার্যকর ১০ শতাংশ নগদে বিদেশি বিনিয়োগ নিয়ে গভর্নরের সঙ্গে ব্যারিস্টার আরমানের বৈঠক শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ কমেছে ২৭০ কোটি টাকা গভর্নরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তাকে শোকজ অনলাইনে ৩৯ লাখ করদাতার আয়কর রিটার্ন দাখিল

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাকুর রহমান। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নম্বর ১২৭, ১৯৭২)–এর ১০(৫) অনুচ্ছেদ অনুযায়ী মো. মোস্তাকুর রহমান এফসিএমএকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে চার (৪) বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, গভর্নর পদে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে নেবেন। নিয়োগসংক্রান্ত অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মোস্তাকুর রহমান ১৯৬৬ সালের ১২ মে জন্মগ্রহণ করেন। তিনি একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), পেশাগত জীবনে ৩৩ বছরেরও বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে বিকম (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের শীর্ষ শিল্প ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে ভূমিকা রেখেছেন।

নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কাজের ক্ষেত্রেও তার অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংক এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মতো প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। আর্থিক তদারকি, নিয়ন্ত্রক অনুবর্তিতা, ব্যাংকিং খাতের সম্পৃক্ততা এবং মূলধন ব্যবস্থাপনায় তার দক্ষতা বিশেষভাবে উল্লেখযোগ্য।

একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে মোস্তাকুর রহমান উৎপাদনশিল্প, রিয়েল এস্টেট, কৃষিভিত্তিক উদ্যোগসহ একাধিক খাতে নেতৃত্ব দিয়েছেন। করপোরেট ফিন্যান্স, রপ্তানি অর্থনীতি, প্রাতিষ্ঠানিক সুশাসন এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে তার ৩০ বছরের বেশি নেতৃত্ব অভিজ্ঞতা রয়েছে। শিল্প ও বাণিজ্য সংগঠনে তার বিভিন্ন ভূমিকায় তিনি আর্থিক স্থিতিশীলতা, শিল্পায়ন অর্থায়ন এবং অর্থনৈতিক টেকসই উন্নয়ন নিয়ে কাঠামোবদ্ধ সংলাপে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতার প্রতি অঙ্গীকার এবং প্রযুক্তিগত দক্ষতার সমন্বয়ে তিনি করপোরেট ও আর্থিক খাতে একজন অভিজ্ঞ পেশাজীবী হিসেবে পরিচিত।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com