1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ - Business Protidin
শিরোনাম :
দায়ের বোঝায় জর্জরিত প্রাইম ইসলামী লাইফ এসএমই বৈশাখী মেলা শুরু হচ্ছে রোববার, কী কী থাকছে যুদ্ধের প্রভাবে অর্থনীতির গতি কমেছে বাংলাদেশে তীব্র গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন কমেছে ৫০ শতাংশ: ঢাকা চেম্বার রানার অটো থেকে বেরিয়ে যাচ্ছে বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠান আইডিআরএ’র চেয়ারম্যানের দায়িত্বে ফজলুল হককে পদায়ন ট্রাম্পের যুদ্ধবিরিতির খবরে দেশের পুঁজিবাজারের ব্যপক উত্থান ন্যাশনাল লাইফের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ গ্রাহকের ৫ লাখ টাকার মৃত্যুদাবী চেক হস্তান্তর সিটি ব্যাংকের ১২০০ কোটি টাকার বন্ড অনুমোদন

বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের দুইটি এলএনজি টার্মিনালের মধ্যে একটি টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। ফলে দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র অপারেশন ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান জানান, কয়েকদিন আগে একটি এফএসআরইউ রক্ষণাবেক্ষণের জন্য গ্যাস সরবরাহ কিছুটা কমে যায়। পরে সেখানে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মেরামতের কাজ করতে হচ্ছে, ফলে গ্যাস সরবরাহ আরও কমে গেছে।

তিনি আরও জানান, গত ১৫ ফেব্রুয়ারি মেরামতের জন্য এলএনজি টার্মিনালটি সাময়িকভাবে বন্ধ ছিল। টানা দুই দিন পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তবে এক সপ্তাহের ব্যবধানে আবারও গ্যাস সংকট বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com