1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ব্যপক পতন শেয়ারবাজারে, শেয়ার দর কমেছে ৩৪৯ কোম্পানির - Business Protidin

ব্যপক পতন শেয়ারবাজারে, শেয়ার দর কমেছে ৩৪৯ কোম্পানির

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মধ্যপাচ্যে যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো ব্যাপক পতন দেশের শেয়ারবাজারে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই দর কমেছে। তবে আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’২০৮ দশমিক ৯৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩২৫ পয়েন্টে।ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩৬ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮৫ দশমিক ৭২ পয়েন্ট কমে ২ হাজার ৫০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৮৮৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৭৯ কোটি ৯৫ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩১ টি কোম্পানির, বিপরীতে ৩৪৯ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com