1. baiozidkhan@gmail.com : admin_bizp :
চট্টগ্রাম বন্দরে জ্বালানির ১০ জাহাজ খালাস শুরু - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

চট্টগ্রাম বন্দরে জ্বালানির ১০ জাহাজ খালাস শুরু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

বাণিজ্য ডেস্ক: চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল, গ্যাস ও কেমিক্যালবাহী মোট ১০টি জাহাজ খালাস প্রক্রিয়ায় রয়েছে। এর মধ্যে রয়েছে চারটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, তিনটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, দুটি ডিজেল এবং একটি বেইজ অয়েলবাহী জাহাজ।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বন্দরের মুখপাত্র সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে বহির্নোঙর এবং বন্দরের ডলফিন জেটিতে পাঁচটি জাহাজ খালাস করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত গ্যাস, কেমিক্যাল, ক্রুড অয়েল এবং ফার্নেস অয়েলবাহী আটটি জাহাজ খালাস করা হয়েছে। এর মধ্যে কাতার থেকে আমদানি করা দুটি এলএনজি জাহাজ, মালয়েশিয়া থেকে আসা একটি এলপিজিবাহী জাহাজ, দুবাই থেকে আমদানি করা একটি এমইজি কেমিক্যালবাহী জাহাজ, সিঙ্গাপুর থেকে আসা দুটি ফার্নেস অয়েলবাহী জাহাজ, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একটি ক্রুড অয়েলবাহী জাহাজ এবং সিঙ্গাপুর থেকে আমদানি করা একটি ডিজেলবাহী জাহাজ রয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব জাহাজ থেকে জ্বালানি তেল ও গ্যাস দ্রুত খালাসের মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com