1. baiozidkhan@gmail.com : admin_bizp :
রবি’র উল্লম্ফন, জিপি’র পতন - Business Protidin

রবি’র উল্লম্ফন, জিপি’র পতন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শীর্ষ দুই মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন (জিপি) এবং রবি আজিয়াটা ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরে তাদের আয়ে বিপরীতমুখী চিত্র দেখা গেছে।এসময়ে রবির মুনাফা ২৩৭ কোটি টাকা বেড়ে দাড়িয়েছে ৯৩৮ কোটি টাকা। অন্যদিকে গ্রামীণফোনের মুনাফা ৬৭৩ কোটি টাকা কমে দাড়িয়েছে ২ হাজার ৯৫৮ কোটি টাকা।

তবে গ্রামীনফোনের এই মুনাফা ২০২৪ সালে আরও বেশি ছিল। এবছর ব্যবসা কম হওয়ার কারণ দেখা হচ্ছে, অর্থনৈতিক মন্দার মধ্যে খরচ ব্যবস্থাপনা এবং আর্থিক কৌশলের ভিন্নতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

দেশের টেলিকম খাতের শীর্ষস্থানীয় কোম্পানি রবি আজিয়াটা। যার মুলধন ৫ হাজার ২৩৭ কোটি টাকা। কোম্পানিটির মুনাফা গত বছর অর্থাৎ ৩১ ডিসেম্বর-২০২৫ বছর শেষে ২৩৬ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৮ কোটি টাকা। যা ২০২৪ সালে ছিল ৭০২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় ৩৪ শতাংশ।

রবি আজিয়াটা শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি। তালিকাভুক্তির বাধ্যবাধকতার অংশ হিসেবে মুনাফা ঘোষণার পাশাপাশি শেয়ারধারীদের জন্য বছর শেষে সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশও ঘোষণা করেছে। তাতে প্রতিটি শেয়ারের বিপরীতে একেকজন বিনিয়োগকারী পাবেন ১ টাকা ৭৫ পয়সা করে লভ্যাংশ। তালিকাভুক্তির পর গত বছরের জন্যই সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

২০২৪ সালে কোম্পানিটি শেয়ারধারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তাতে ওই বছরের জন্য শেয়ারধারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে দেড় টাকা করে নগদ লভ্যাংশ পেয়েছিলেন। ২০২০ সালের ডিসেম্বরে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় রবি আজিয়াটা। এরপর ২০২১, ২০২২ ও ২০২৩ সালের জন্য কোম্পানিটি যথাক্রমে ৫, ৭ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

অন্যদিকে দেশের বেসরকারি খাতের আরেক শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন। যার মূলধন ১ হাজার ৩৫০ কোটি টাকা।কোম্পানিটি ৩১ ডিসেম্বর-২০২৫ অর্থবছরে ১৫ হাজার ৮০৬ কোটি টাকার ব্যবসা করেছে। তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে কোম্পানিটি ব্যবসা করেছিল ১৫ হাজার ৮৪৫ কোটি টাকার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে গ্রামীণফোনের ব্যবসা কমেছে ৩৯ কোটি টাকার।
ব্যবসা যতটা কমেছে, তার চেয়ে বেশি কমেছে মুনাফা।

গত বছর শেষে গ্রামীণফোন (জিপি) মুনাফা করেছে ২ হাজার ৯৫৮ কোটি টাকা। তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে কোম্পানিটি মুনাফা করেছিল ৩ হাজার ৬৩১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে ৬৭৩ কোটি টাকা বা প্রায় সাড়ে ১৮ শতাংশ।

মুনাফার পার্থক্যের মূল কারণ বিশ্লেষণ করলে দেখা যায়- কোম্পানি দুটির মুনাফার এই বড় পার্থক্য মূলত তাদের অর্থায়ন ও খরচ ব্যবস্থাপনার কারণে তৈরি হয়েছে। ১. ফিন্যান্স খরচ: গ্রামীণফোন-এর লিজ দায়-জনিত উচ্চ সুদের কারণে ফিন্যান্স খরচ ২৮.৬ শতাংশ বেড়ে ৬৪১ কোটি টাকা হয়েছে। এর বিপরীতে, রবি তৃতীয় প্রান্তিক পর্যন্ত তার লিজ দায়-জনিত সুদের খরচ ২ শতাংশ কমিয়ে নেট ফিন্যান্স খরচ ৫ শতাংশ কমিয়ে ৫১৯ কোটি টাকায় নামিয়ে আনতে সক্ষম হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com