1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আসন্ন বাজেটে ডিবিএ'র একগুচ্ছ প্রস্তাব - Business Protidin
শিরোনাম :
ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা শেয়ারবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, বিএসইসির অনুমোদন

আসন্ন বাজেটে ডিবিএ’র একগুচ্ছ প্রস্তাব

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে কেন্দ্র একগুচ্ছ প্রস্তাবনা দিয়েছে শেয়ারবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বুধবার (১ এপ্রিল) সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে-

১. সকল ব্যক্তি বিনিয়োগকারীর জন্য নগদ লভ্যাংশের ওপর উৎসে কর্তিত করকে চূড়ান্ত কর (Final Tax Liability) হিসেবে গণ্য করা হোক।

২. আয়কর আইন, ২০২৩ অনুযায়ী শুধুমাত্র তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হতে অর্জিত মূলধনী আয়ের উপর ১৫% করহার প্রযোজ্য। অথচ মিউচুয়াল ফান্ড (Open/Close End), সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য সিকিউরিটিজে নিয়মিত করহার আরোপ করা হচ্ছে। ফলে এসব গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে। এটা বন্ধ করতে হবে।

৩. টার্নওভারের উপর কর্তিত TDS–কে Minimum Tax হিসেবে বিবেচনা না করে Advance Tax হিসেবে গণ্য করে বার্ষিক আয়কর রিটার্নে প্রকৃত কর দায়ের সঙ্গে সমন্বয়ের সুযোগ প্রদানের প্রস্তাব করা হচ্ছে।

৪. ইকুইটি মাইনাস অ্যাকাউন্টের ক্ষেত্রে নিম্নোক্ত আয়ের উপর সম্পূর্ণ কর অব্যাহতি প্রদান করার সুপারিশ করা হচ্ছে— ইন্টারেস্ট ওয়েভার ইনকাম; ক্যাশ ডিভিডেন্ড ইনকাম; নেগেটিভ ইকুইটি কোডের বিপরীতে অর্জিত ক্যাপিটাল গেইন; বিদ্যমান BDT ১০.০০ লক্ষের সীমা সম্পূর্ণ প্রত্যাহার করা।

৫. নিষ্ক্রিয় তালিকাভুক্ত কোম্পানির কর সুবিধা বাতিল-

যেসব কোম্পানি গত ৩ বছরে AGM করেনি; গত ৩ বছরে লভ্যাংশ ঘোষণা করেনি তাদের করহার অ-তালিকাভুক্ত কোম্পানির সমান করা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com