1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ট্রাম্পের যুদ্ধবিরিতির খবরে দেশের পুঁজিবাজারের ব্যপক উত্থান - Business Protidin
শিরোনাম :
আইডিআরএ’র চেয়ারম্যানের দায়িত্বে ফজলুল হককে পদায়ন ট্রাম্পের যুদ্ধবিরিতির খবরে দেশের পুঁজিবাজারের ব্যপক উত্থান ন্যাশনাল লাইফের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ গ্রাহকের ৫ লাখ টাকার মৃত্যুদাবী চেক হস্তান্তর সিটি ব্যাংকের ১২০০ কোটি টাকার বন্ড অনুমোদন আমানতকারীদের জন্য বিশেষ ব্যবস্থা, অসুস্থ হলে পাবে ১০ লাখ টাকা  স্বাস্থ্য বীমা কি? কেন প্রয়োজন ও সুবিধা কি? রবি আজিয়াটার অনিয়ম তদন্ত করবে বিএসইসি শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক ও পদ্মা ব্যাংকের ভুক্তভোগীদের অবস্থান কর্মসূচি শেয়ারবাজারের উন্নয়নে ৩টি নতুন আইন আনছে সরকার: অর্থমন্ত্রী

ট্রাম্পের যুদ্ধবিরিতির খবরে দেশের পুঁজিবাজারের ব্যপক উত্থান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের স্বস্তি দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের খবরে ইতিবাচক প্রভাবে গত কদিনের তুলনায় ব্যপক উত্থান দিয়ে লেনদেন শেষ করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বুধবার (০৮ এপ্রিল) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বেড়েছে ৩৬৭ টি কোম্পানির শেয়ারের দর। লেনদেনের পরিমান ছাড়িয়েছে ৯৯১ কোটি ৫৯ লাখ টাকা। বুধবার (০৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬১ দশমিক ০৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩১৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩০ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৯৯১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৯৭ কোটি ০১ লাখ টাকা টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৬৭ টি কোম্পানির, বিপরীতে ১৫ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com