1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বার্জার পেইন্টসের রাইট শেয়ারের অর্থ ব্যবহারে সময়সীমা বাড়াল বিএসইসি - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

বার্জার পেইন্টসের রাইট শেয়ারের অর্থ ব্যবহারে সময়সীমা বাড়াল বিএসইসি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের রাইট শেয়ারের মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহারের সময়সীমা এক বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর ফলে পূর্ব নির্ধারিত ২০২৬ সালের ৩১ মার্চের পরিবর্তে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত। রোববার (১২ এপ্রিল) এই সংক্রান্ত একটি চিঠির মাধ্যমে কোম্পানিটিকে বিষয়টি জানিয়েছে বিএসইসি।

সোমবার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত তৃতীয় কারখানার বাণিজ্যিক উৎপাদন শুরুর ক্ষেত্রে বিলম্ব হওয়ায় প্রকল্প বাস্তবায়নের সময়সূচি পুনর্নির্ধারণ করতে হয়েছে। এ কারণে তাদের রাইটস শেয়ারের অর্থ ব্যবহারের সময় বাড়ানোর প্রয়োজন হয়। নতুন সময়সীমা অনুমোদনের ফলে কোম্পানিটি এখন বাস্তবসম্মত সময়সূচির মধ্যে প্রকল্পটি সম্পন্ন করতে পারবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ তৃতীয় কারখানা স্থাপনের বিনিয়োগ পরিকল্পনাও সংশোধন করে। এতে প্রকল্প ব্যয় ৮১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ৯৮০ কোটি টাকায় উন্নীত করা হয়। উন্নত অটোমেশন, ইন্সট্রুমেন্টেশন এবং ম্যানুফ্যাকচারিং এক্সিকিউশন সিস্টেম (এমইএস) সংযোজনের মাধ্যমে উৎপাদন দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই ব্যয় বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতিজনিত নির্মাণ ব্যয় বৃদ্ধিও কোম্পানিটিকে এ সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com