1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অস্বাভাবিক বাড়ছে সাফকো স্পিনিংসের শেয়ার দর - Business Protidin
শিরোনাম :
বীমা শিল্পে ‘অদম্য নিষ্ঠাবান’ এস এম নুরুজ্জামানের জন্মদিন অস্বাভাবিক বাড়ছে সাফকো স্পিনিংসের শেয়ার দর সুদহার নির্ধারণে নতুন রেফারেন্স রেট চালু করল বাংলাদেশ ব্যাংক কক্সবাজারে ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবী পরিশোধ বার্জার পেইন্টসের রাইট শেয়ারের অর্থ ব্যবহারে সময়সীমা বাড়াল বিএসইসি ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের হুমকি: বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি অ-তালিকাভুক্ত কোম্পানির করহার ২৫ শতাংশ করার প্রস্তাব ডিসিসিআই’র ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি, নতুন এমডি আলতাফ হোসেন ইসলামী ব্যাংকের ১০২ কোটি টাকার শেয়ার ক্রয়ে দুর্নীতি: অনুসন্ধানে দুদক ২০২৬-২৭ অর্থবছরে বাজেটের আকার বাড়ছে ১৮ শতাংশ

অস্বাভাবিক বাড়ছে সাফকো স্পিনিংসের শেয়ার দর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিংস মিলস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক বাড়ছে। এই অস্বাভাবিক গতিবিধির বিষয়ে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বুধবার (১৫ এপ্রিল) ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি জানায় শেয়ার দর বৃদ্ধির অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই। অর্থাৎ তারা এই অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের কারণ জানে না।

তবে কোম্পানিটি আরও জানায়, গত ১০ মার্চ তারা শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, ডিএসই এবং সিএসইকে চিঠির মাধ্যমে বর্তমান পরিচালক ও উদ্যোক্তাদের শেয়ার নতুন বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিষয়ে অবহিত করেছে।

এছাড়া গত ৩১ মার্চ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে বর্তমান পরিচালক ও উদ্যোক্তাদের ৩০ শতাংশ শেয়ার হস্তান্তর এবং কোম্পানির ব্যবস্থাপনা নতুন বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের অনুমোদন চেয়ে আবেদন করা হয়েছে। এ বিষয়ে এখনো নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি।

বাজার সংশ্লিষ্টদের মতে, ব্যবস্থাপনা পরিবর্তন ও শেয়ার হস্তান্তরের এ ধরনের প্রক্রিয়া বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা তৈরি করতে পারে, যা অনেক সময় শেয়ারদর ও লেনদেন বাড়ার কারণ হয়ে দাঁড়ায়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com