1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর - Business Protidin
শিরোনাম :
ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা শেয়ারবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, বিএসইসির অনুমোদন

ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মার্চ মাসের অনলাইনে মূল্য সংযোজন কর বা মূসক বা ভ্যাটের রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই–ভ্যাট ইউনিট।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ই–ভ্যাট ইউনিট গতকাল মঙ্গলবার জারি করা এক নোটিশে বিষয়টি জানিয়েছে।

এতে বলা হয়, পয়লা বৈশাখে সরকারি ছুটি থাকায় ও ই–ভ্যাট সিস্টেম উন্নয়নের কারণে উদ্ভূত সমস্যা নিরসনে জনস্বার্থে ই–ভ্যাট সিস্টেমে মার্চ মাসের মেয়াদের অনলাইন রিটার্ন জমার সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলো।

জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২–এর ধারা ৬৪–এর উপধারা ১ (ক)–এ প্রদত্ত ক্ষমতাবলে এই সময়সীমা বাড়ানো হয়েছে বলে নোটিশে জানানো হয়।

সাধারণত প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের ভ্যাটের অর্থ ও রিটার্ন জমা দিতে হয়। নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য জরিমানার বিধানও আছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com