1. baiozidkhan@gmail.com : admin_bizp :
খেলাপি আতঙ্কে ব্যাংকিং খাতে ঋণ বিতরণ কমেছে: ডিসিসিআই সভাপতি - Business Protidin
শিরোনাম :
ইপিজেডের প্রতি একর জমি থেকে অর্থনীতিতে যোগ হচ্ছে ১৩.৮২ কোটি টাকা দেশে মজুত জ্বালানি তেলে কতদিন চলবে, জানালেন জ্বালানি বিভাগ খেলাপি আতঙ্কে ব্যাংকিং খাতে ঋণ বিতরণ কমেছে: ডিসিসিআই সভাপতি ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর বীমা শিল্পে ‘অদম্য নিষ্ঠাবান’ এস এম নুরুজ্জামানের জন্মদিন অস্বাভাবিক বাড়ছে সাফকো স্পিনিংসের শেয়ার দর সুদহার নির্ধারণে নতুন রেফারেন্স রেট চালু করল বাংলাদেশ ব্যাংক কক্সবাজারে ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবী পরিশোধ বার্জার পেইন্টসের রাইট শেয়ারের অর্থ ব্যবহারে সময়সীমা বাড়াল বিএসইসি ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের হুমকি: বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

খেলাপি আতঙ্কে ব্যাংকিং খাতে ঋণ বিতরণ কমেছে: ডিসিসিআই সভাপতি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের আতঙ্কে ঋণ বিতরণ কমেছে বলে মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।তিনি বলেন, দেশে শিল্প খাতে খেলাপি ঋণের হার ৩১.২ শতাংশে পৌঁছানোয় ব্যাংকগুলো এখন চরম আতঙ্কে ভুগছে। এ কারণে তারা নতুন করে ঋণ দিতে পারছে না। ব্যাংকগুলো এখন ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিতেও অনীহা দেখাচ্ছে।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আমরা অর্থনীতির গনতন্ত্রের কথা বলছি। আমরা অতিক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি খাতের শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করতে চাই। কারণ এসব খাতে বাংলাদেশ ব্যাংকের ঘোষণা থাকে কাগজে কলমে কিন্তু সে হিসেবে বাজেট বণ্টন হয় না বা ব্যবহার হয় না।

তিনি বলেন, আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বলেছি বন্ধ শিল্প কারখানা চালু করা। যার মাধ্যমে আমরা অর্থনীতির চাকা সচল রাখবো। একই সংঙ্গে আমরা চাই নারী উদ্যোক্তা আরো বাড়ুক। এসব ক্ষেত্রে সকলের সহযোগিতা আমাদের কাম্য।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমানে চলমান বৈরী একটা অর্থনীতির পেশার যার উপর আমাদের হাত নেই তবে আমরা ভুক্তভোগী। এই কঠিন সময়ে আমরা যদি জ্বালানির দাম বাড়িয়ে দেই এর প্রভাব পড়বে উৎপাদনে। আপনারা যদি লক্ষ্য করেন ইউক্রেন যুদ্ধে জ্বালানির দাম বাড়েনি। কিন্তু সেসময় দাম বাড়িয়ে টাকা পাচার করেছে সেসময়ের সরকার যার ফলে আমাদের সরকার একটা অর্থনৈতিক চাপের মধ্যে দেশ চালাতে হচ্ছে।

তিনি আরো বলেন, হাসিনা সরকারের কারণে আইএমএফ আমাদের দেশের ক্রেডিট রেটিং নিচে নিয়ে গেছে যার ফল বর্তমান সরকারের উপর পড়েছে। আমরা ক্ষুদ এবং মাঝারি শিল্পের বিকাশ দেখতে চাই। এজন্য এই খাতের জন্য আসন্ন বাজেটে যথাযথ পদক্ষেপ নিবো। আমাদের সরকার প্রধান ইতোমধ্যে অনেক শিল্প প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে আলাপ আলোচনা করছেন।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তফা বলেন, বাংলাদেশে ব্যাংক সেক্টর টিকে থাকতে হলে এসএমই উদ্যোক্তাদের কাছে পৌছাতে হবে। যে ব্যাংকগুলো এসএমই উদ্যোক্তাদের কাছে না গিয়ে করপোরেট খাতে পড়ে থাকলে তারা দীর্ঘস্থায়ী টিকে থাকতে পারবে না।

বিএবি’র চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, এসএমই ফাইন্যান্সিং সহজীকরণ করার কোন বিকল্প নেই এবং বেসরকারি ব্যাংকগুলো এখাতে অর্থায়নে এগিয়ে এসেছে| এছাড়াও সরকারের নীতি নির্ধারক সহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সময়ের অভাব রয়েছে, যার নিরসন প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন|

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগ) নওশাদ মোস্তফা বলেন, আর্থিক খাতে আমাদের প্রকৃত তথ্যের প্রচুর ঘাটতি রয়েছে, ফলে সঠিক সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধকতা ˆতরি করে| সরকারী সংস্থা সহ আর্থিক খাতের সকল প্রতিষ্ঠানের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক যোগাযোগ বাড়ানোর উপর তিনি জোরারোপ করেন|

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (গবেষণা) সেলিম আল মামুন বলেন, অতিরিক্ত তারল্য থাকা সত্ত্বেও ম্যাক্রো ইকোনোমিক স্ট্যাবিলিটি না থাকার কারণে বেসরকারিখাতে চাঞ্চল্য পরিলক্ষিত হচ্ছে না, এজন্য ব্যবসা পরিচালনা সূচকে উন্নয়নের উপর জোরারোপ করেন| মূল্যস্ফীতিকে ৭ শতাংশের কাছাকাছি রাখার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে তিনি অভহিত করেন|

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (গবেষণা) মোঃ আব্দুল ওয়াহাব বলেন, ঋণ পরিশোধে উদ্যোক্তাদের সময়সীমা রক্ষা না করার কারণে ব্যংাক ও উদ্যোক্তাদের সম্পর্কটা নিম্নমুখী হচ্ছে, তাই এ সম্পর্কের উন্নয়নের কোন বিকল্প নেই| অর্থায়নের তিনি বেসরকারিখাতকে শুধুমাত্র ব্যাংকের উপর নির্ভর না করে বিকল্প অর্থায়ন যেমন: বন্ড মার্কেট সহ অন্যান্য খাতের উপর নির্ভরশীলতা বাড়ানোর উপর জোরারোপ করেন|

এনসিসি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, বর্তমানে পরিবেশবান্ধব গ্রীণ প্রকল্পে অর্থায়নের বিষয়টিকে ব্যাংকগুলোকে প্রাধান্য দিয়ে থাকে, এক্ষেত্রে উদ্যোক্তারা এধরনের ব্যবসায় এগিয়ে আসতে হবে| এসএসমই খাতের উদ্যোক্তাদের ব্যবসায়িক তথ্য সংরক্ষণের ঘাটতির কারণে তাদের ঋণ প্রদান বাধাগ্রস্থ হচ্ছে বলে তিনি অভিমত জ্ঞাপন করেন|

সিটি ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক আশানুর রহমান জানান, আগামী বছর হতে আইএফআরএস৯ বাস্তবায়ন করা হবে, এর ফলে ব্যাংক খাতে ঋণের অতিরিক্ত প্রভিশন রাখার সুযোগ কমবে, ফলে বাড়বে খেলাপী ঋণ, সেই সাথে কমবে ব্যাংকের সক্ষমতা| তিনি জানান, এসএমইদের সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না, এখাতের উদ্যোক্তাদের জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট গ্যারিন্টি স্কীমের সীমা বাড়ানো এবং ঋণ প্রাপ্তির প্রয়োজনীয় তথ্যাদির সংখ্যা সীমিতকরণ জরুরী| এসএমই উদ্যোক্তাদের জন্য একটি মার্কেট প্লেস খুবই আবশ্যক বলে উল্লেখ করে তিনি বলেন, এটা না হলে উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন না এবং ব্যাংকগুলোর ঋণ প্রদানের প্রক্রিয়াও বাধাগ্রস্থ হবে|

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com