1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ ব্যাংক - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ ব্যাংক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার সরকার পত‌নের স‌ঙ্গে স‌ঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর কেন্দ্রীয় ব‌্যাং‌কের পক্ষ থে‌কে এ তথ‌্য জানিয়েছেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান।

ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান বলেন, গভর্নর (আব্দুর রউফ তালুকদার) ও ডেপুটি গভর্নরদের সিদ্ধান্ত অনুযায়ী সাংবা‌দিকরা আগের মতো কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ কর‌তে পার‌বেন। তবে এমন কোনো প্রতিবেদন কর‌বেন না, যার ফলে এ খা‌তে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে সংকট দেখা দেয়। আমরা অনিয়মের সঙ্গে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।
তিনি বলেন, যারা‌ অনৈতিক সু‌বিধা নি‌য়ে‌ছেন তা‌দের বিষয়ে ব্যবস্থা নেওয়া হ‌বে। ইতোম‌ধ্যে এ বিষয় তথ‌্য সংগ্রহ করা হ‌চ্ছে। দে‌শে সংস্কার শুরু হ‌য়ে‌ছে। পরবর্তী সরকার যেভা‌বে নির্দেশনা দে‌বে ওইভা‌বে পদক্ষেপ নেওয়া হ‌বে।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকে প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দেয় গভর্নর আব্দুর রউফ তালুকদার। তখন সাংবাদিকদের ব্যাংকের ভেতরে প্রবেশের অস্থায়ী পাস ইস্যু বন্ধ রাখা হয়। সেসময় অর্থনীতিবিষয়ক রিপোর্টিংয়ের সঙ্গে যুক্ত সাংবাদিকরা এবং গণমাধ্যমের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশাজীবী সংগঠন বিষয়টির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com