1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিএসইসি ও আইডিআরএ শীর্ষ পদে থাকছে না বয়সসীমা, মন্ত্রিসভায় অনুমোদন - Business Protidin
শিরোনাম :
প্রথম দিনেই টাকা তোলার আবেদনের হিড়িক সম্মিলিত ইসলামী ব্যাংকে জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ কোটি টাকা ৪৬ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো পরিচালক পদে বিএসইসির ১৩ কর্মকর্তার পদোন্নতি বিদেশ ভ্রমণের আগে বীমা করেন সিঙ্গাপুরের ৮৬% মানুষ আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, খসড়া বিধিমালা অনুমোদন জেনিথ লাইফের বীমা সেবার আওতায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহরা মূল টাকা মিললেও মুনাফা পাবেন না ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা

বিএসইসি ও আইডিআরএ শীর্ষ পদে থাকছে না বয়সসীমা, মন্ত্রিসভায় অনুমোদন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজার ও বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে অনুমোদন করা হয়েছে। বিদ্যমান ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩’-এর ধারা ৫-এর উপধারা (৬) অনুযায়ী কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর নির্ধারিত রয়েছে।

কিন্তু এই বয়সসীমার কারণে পুঁজিবাজার খাতে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে মনে করছে সরকার। এ বাস্তবতায় জনস্বার্থে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত শর্ত বিলুপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

একই বৈঠকে ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০’-এর ধারা ৭-এর উপধারা (৩)-এর দফা (ছ) অনুযায়ী সংস্থাটির চেয়ারম্যান ও সদস্যদের সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর নির্ধারিত রয়েছে।

সরকারের মতে, এই বয়সসীমাও বিমা খাতে অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফলে চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত বিধানটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিসভা বৈঠকে আরও উল্লেখ করা হয়, মালয়েশিয়া, শ্রীলংকা ও নেপালসহ এশিয়ার অনেক দেশে পুঁজিবাজার ও বিমা নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে নিয়োগে কোনো সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত নেই। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও এ বিধান শিথিল করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com