1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পুঁজিবাজারকে ভালো কোম্পানি ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী - Business Protidin
শিরোনাম :
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা দুই মাসে পুঁজিবাজারে যেসব পরিবর্তন এসেছে জানালেন বিএসইসি চেয়ারম্যান দীর্ঘমেয়াদি সংস্কার ছাড়া পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়: ডিএসই চেয়ারম্যান কৃষি ঋণের সুদ কমিয়ে সর্বোচ্চ ৭% করল বাংলাদেশ ব্যাংক সর্বনিন্ম স্কেল ২০ হাজার সর্বোচ্চ ১ লক্ষ ৫৬ হাজার, বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যয় ১০৪ কোটি টাকা আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার: ইআরডি পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২

পুঁজিবাজারকে ভালো কোম্পানি ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে অনেক ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ হিসেবে মনে করে এবং ক্যাসিনোতে কোনো ভালো কোম্পানি যাবে না বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের সম্পাদক এবং টেলিভশনের প্রধান নির্বাহীদের সঙ্গে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুঁজিবাজারের ওপর আমাদের বড় ধরনের প্রোগ্রাম আছে, একটু অপেক্ষা করেন, দেখতে পারবেন। আমাদের পুঁজিবাজার পুরোপুরি সংস্কার হবে। ভালো কোম্পানি পুঁজিবাজারে আসতে চায়। কিন্তু তারা বর্তমান পুঁজিবাজারকে ক্যাসিনো মনে করে। ক্যাসিনোতে কোনো ভালো কোম্পানি তো যাবে না।

তিনি বলেন, বিদেশি যারা ফান্ড ম্যানেজার আছে, বিদেশি বিনিয়োগকারী যারা ইমার্জিং মার্কেটে আসতে চায়, তাদের অ্যাট্রাক্ট করার জন্য একটা প্রোগ্রাম চলছে। আমরা একজনকে দায়িত্ব দিয়েছি। তিনি পুঁজিবাজারের দায়িত্ব নিয়েছেন।

আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, পরিকল্পনা সচিব এস এম শাকিল আখতার, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, ফিন্যানন্সিয়াল এক্সপ্রেসওয়ের সম্পাদক শামসুল হক জাহিদ, কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, ডেইলি সান সম্পাদক রেজাউল করিম লোটাস, চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ, ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com