1. baiozidkhan@gmail.com : admin_bizp :
এনবিএল সিকিউরিটিজ ও সাবেক এমডি জোবায়েদ মামুনকে জরিমানা - Business Protidin
শিরোনাম :
ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা শেয়ারবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, বিএসইসির অনুমোদন

এনবিএল সিকিউরিটিজ ও সাবেক এমডি জোবায়েদ মামুনকে জরিমানা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকের অনুমতি ছাড়াই তার একাউন্টে শেয়ার কেনাবেচা ও সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে ব্রোকারহাউজ এনবিএল সিকিউরিটিজ ও প্রতিষ্ঠানটির দুই সাবেক কর্মকর্তাকে জরিমানা করা হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি এই জরিমানা করেছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগের তথ্য অনুসারে, এনবিএল সিকিউরিটিজ গ্রাহকদের ক্রয়-বিক্রয় আদেশ যথাযথভাবে সংরক্ষণ করেনি এবং বিনিয়োগকারীদের অভিযোগ ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে ব্যর্থ হয়েছে।এসব অপরাধের দায়ে এনবিএল সিকিউরিটিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. জোবায়েদ আল-মামুন হাসানকে ৫ লাখ টাকা এবং তৎকালীন প্রধান অ্যান্টি মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা ও এভিপি ফারজানা ফেরদৌসীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসির আদেশে উল্লেখ করা হয়েছে যে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা রক্ষা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। আদেশ জারির ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে, অন্যথায় সিকিউরিটিজ আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com