1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বন্ধ শিল্প-কারখানা সচলে বিশেষ তহবিলের উদ্যোগ - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

বন্ধ শিল্প-কারখানা সচলে বিশেষ তহবিলের উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালু করে কর্মসংস্থান বাড়াতে কম সুদে ঋণ সহায়তার জন্য বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। সরকারের অর্থায়নে নাকি কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নে এ তহবিল হবে তা নির্ধারণে একটি কমিটি কাজ করছে। বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী, প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের নেতৃত্বে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বন্ধ কারখানা সচল করতে তহবিল সহায়তার পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিশেষ করে জুলাই আন্দোলনের সময় বন্ধ হয়ে যাওয়া সম্ভাবনাময় শিল্প-কারখানাগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে জালিয়াতি, অর্থপাচার বা বড় আর্থিক অপরাধে জড়িত প্রতিষ্ঠানগুলো এ সুবিধার বাইরে থাকবে।

কারখানা পুনরায় চালুর জন্য যেসব সহায়তার প্রস্তাব এসেছে, তার মধ্যে রয়েছে ঋণ নিয়মিত করতে ডাউনপেমেন্টের শর্ত শিথিল করা, কম সুদে নতুন তহবিল সহায়তা, আমদানি-রপ্তানির জন্য ব্যাংকিং সুবিধা এবং কম মার্জিনে এলসি খোলার সুযোগ। কারখানা বন্ধ হওয়ার আগে গ্রাহকের আচরণ বিবেচনায় ব্যাংকগুলো এসব সুবিধা দিতে পারবে।

বাংলাদেশ ব্যাংক এরইমধ্যে বিভিন্ন ব্যাংকের অর্থায়নে গড়ে ওঠা বন্ধ কারখানার তালিকা সংগ্রহ শুরু করেছে।তবে নতুন পুনঃঅর্থায়ন তহবিল গঠনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আপত্তি রয়েছে। সংস্থাটি নতুন তহবিল তৈরির পরিবর্তে বিদ্যমান তহবিল ধীরে ধীরে কমানোর শর্ত দিয়েছে। তাদের মতে, কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন অর্থায়ন বাজারে অতিরিক্ত তারল্য তৈরি করে, যা মূল্যস্ফীতি আরও বাড়াতে পারে।

এ কারণে নতুন তহবিল গঠনের বদলে বিকল্প উপায়ে কীভাবে বন্ধ কারখানাগুলো সচল করা যায়, সেটিও এখন গুরুত্ব সহকারে বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com