1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নরের পদত্যাগ - Business Protidin
শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি নাবিল মুস্তাফিজুর রহমান শেয়ার ছেড়ে ১৬১ কোটি টাকা তুলবে প্রিমিয়ার সিমেন্ট শেয়ার হোল্ডারদের ৬ কোটি টাকা মুনাফা দেবে সেনা ইনস্যুরেন্স শেয়ার কারসাজিতে জড়িত ৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা ব্যাংক কর্মকর্তাদের প্রতিবাদে আটকে গেলো ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রোটেক্টিভ ইসলামী লাইফ ও ফারিস্তা রিটেইল এজির সমঝোতা চুক্তি বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা টিসিবির ছোলা-খেজুরসহ ৫ পণ্য বিক্রি শুরু কাল অনলাইনে আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহারে সতর্কবার্তা ফেব্রুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দেওয়া যাবে ২২ তারিখ পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নরের পদত্যাগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার পদত্যাগের পর অফিস খোলার দ্বিতীয় দিনে কর্মকর্তাদের রোষানলে পড়ে বাংলাদেশ ব্যাংকের চার ডিজি পদত্যাগ করেছেন।

তারা হলেন, কাজী সাইদুর রহমান, হাবিবুর রহমান, নুরুন্নাহার এবং মাসুদ বিশ্বাস মোহাম্মদ নাসের।

বুধবার (৭ আগস্ট) তারা নির্বাহী পরিচালক ১- এর কাছে দায়িত্ব অর্পণ করে পদত্যাগ করেন।

উল্লেখ, জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো দেশ। আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় অনেক প্রাণহানির ঘটনা ঘটে। এরপর সরকারবিরোধী আন্দোলন তীব্র হতে থাকে। অবশেষে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।

শেখ হাসিনার পদত্যাগের পরদিন থেকেই প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরে রদবদল শুরু হয়েছে। এরই মধ্যে সেনাবাহিনীর বিভিন্ন শীর্ষ পদে পরিবর্তন এসেছে। পুলিশের মহাপরিদর্শকসহ র‌্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনারের পদেও পরিবর্তন আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com