1. baiozidkhan@gmail.com : admin_bizp :
১৩ কোটি টাকা শাস্তির কবলে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক - Business Protidin
শিরোনাম :
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা দুই মাসে পুঁজিবাজারে যেসব পরিবর্তন এসেছে জানালেন বিএসইসি চেয়ারম্যান দীর্ঘমেয়াদি সংস্কার ছাড়া পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়: ডিএসই চেয়ারম্যান কৃষি ঋণের সুদ কমিয়ে সর্বোচ্চ ৭% করল বাংলাদেশ ব্যাংক সর্বনিন্ম স্কেল ২০ হাজার সর্বোচ্চ ১ লক্ষ ৫৬ হাজার, বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যয় ১০৪ কোটি টাকা আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার: ইআরডি পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২

১৩ কোটি টাকা শাস্তির কবলে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায়ও শেয়ারহোল্ডারদের শুধুমাত্র বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে ব্যাংকটি প্রায় ১৩ কোটি টাকার অতিরিক্ত আয়কর প্রদানের শাস্তির আওতায় পড়তে হচ্ছে।

জানা যায়, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ২০২৫ সালে শেয়ারপ্রতি ৩.১৪ টাকা করে ৩৩৯ কোটি ৫৭ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ১২ শতাংশ বোনাস শেয়ার হিসাবে ১২৯ কোটি ৭৭ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। মুনাফার বাকি ২০৯ কোটি ৮০ লাখ টাকা বা ৬২ শতাংশ রিটেইন আর্নিংস রাখা হবে।

এদিকে ২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি কোনো অর্থবছরে নগদ লভ্যাংশের বেশি বোনাস শেয়ার দিতে পারবে না। অর্থাৎ বোনাস লভ্যাংশ সর্বোচ্চ নগদের সমান হতে পারবে। যদি কোনো কোম্পানি বোনাস শেয়ার বেশি দেয়, তাহলে ওই বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে। এ হিসাবে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকটিকে অতিরিক্ত আয়করের শাস্তির কবলে পড়তে হবে। এই ব্যাংকটির পর্ষদ শুধুমাত্র বোনাস লভ্যাংশ ঘোষণা করায় ১২৯ কোটি ৭৭ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে ১২ কোটি ৯৮ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে।

এর আগের বছরও ব্যাংকটির পরিচালনা পর্ষদ শুধুমাত্র বোনাস শেয়ার দিয়েছিল। ওই বছর ৩১৬ কোটি ৬৫ লাখ টাকা মুনাফা হলেও শুধুমাত্র ১০ শতাংশ হারে ৯৮ কোটি ৩১ লাখ টাকার বোনাস শেয়ার দিয়েছিল। যাতে কোম্পানিটিকে ওই বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে ৯ কোটি ৮৩ লাখ টাকা অতিরিক্ত করের শাস্তির আওতায় আসতে হয়।

উল্লেখ্য ২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বর্তমানে ১ হাজার ৮১ কোটি ৪৩ লাখ টাকা পরিশোধিত মূলধন রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com